করোনায় চাকরি হারাবে ২৪ কোটি মানুষ: এডিবি

বিদেশ ডেস্ক
১৬ মে ২০২০, ১৩:০০আপডেট : ১৬ মে ২০২০, ১৩:০৪
image

এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) আশঙ্কা করছে, করোনাভাইরাসের কারণে ২৪ কোটি ২০ লাখ লোক চাকরি হারাতে পারে। এই সংখ্যা এক দশক আগের বিশ্বমন্দার সময়ের চেয়ে ৭ গুণেরও বেশি। এডিবির আশঙ্কা,  করোনার কারণে শ্রমিকের আয় কমে যেতে পারে প্রায় ১.৮ ট্রিলিয়ন ডলার। ব্যাংকক পোস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় চাকরি হারাবে ২৪ কোটি মানুষ: এডিবি

এডিবি জানিয়েছে, করোনা মহামারির কারণে বিশ্ব অর্থনীতির ৯.৭ শতাংশ ক্ষতি হতে পারে। কারণ এই ভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্য অচল হয়ে গেছে এবং কোটি কোটি মানুষ কর্মহীন হয়েছে। বর্তমান পরিস্থিতিতে করোনার কারণে বিশ্বের অনুমিত ক্ষতির পরিমাণ ৮.৮ ট্রিলিয়ন ডলার হতে পারে।

এই ক্ষতি পুনরুদ্ধার করা কঠিন হবে উল্লেখ করে ম্যানিলাভিত্তিক এই ঋণদানকারী সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, খেলাপি ও দেউলিয়া পরিস্থিতি রোধে দ্রুত এবং পর্যাপ্ত ব্যবস্থা না নিলে এই আর্থিক সংকট ঠেকানো যাবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনাভাইরাস আরেকটি স্থানীয় ভাইরাস হিসেবে কমিউনিটির মধ্যে থেকে যেতে পারে। জনসাধারণকে এই স্থানীয় ভাইরাসগুলোর সঙ্গে বেঁচে থাকা শিখতে হবে।

করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের। এডিবি বলছে, এই ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে ২.২ ট্রিলিয়ন ডলার অথবা দেশটির জিডিপির ১০ শতাংশ ক্ষতি হয়েছে। প্রথম এই ভাইরাস ছড়িয়ে পড়া চীনের ক্ষতির পরিমাণ ১.৬ ট্রিলিয়ন ডলার। যা দেশটির অর্থনীতির ১১ শতাংশ ক্ষতি হয়েছে। 

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান