ডব্লিউএইচও-এর অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো ট্রাম্প প্রশাসন

বিদেশ ডেস্ক
১৬ মে ২০২০, ১৩:৩২আপডেট : ১৬ মে ২০২০, ১৩:৩৬
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তহবিলে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ সংক্রান্ত একটি খসড়া চিঠির বরাত দিয়ে শুক্রবার ফক্স নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

ডব্লিউএইচও-এর অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো ট্রাম্প প্রশাসন

এতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি অর্থায়ন করে আসছিল যুক্তরাষ্ট্র। গত ১৪ এপ্রিল অর্থায়ন বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। তার অভিযোগ, করোনাভাইরাস মহামারি সম্পর্কে চীন যেসব ‘মিথ্যা তথ্য প্রচার করেছে তাতে সহযোগিতা করেছে’ জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি।

যুক্তরাষ্ট্র প্রতি বছর ৪০ কোটি ডলার দিত সংস্থাটিকে। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী অর্থায়নের পরিমাণ হতে পারে ৪০ কোটি ডলারের ১০ ভাগের এক ভাগ। খসড়া চিঠিতে বলা হয়েছে, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে চীন যে পরিমাণ অর্থায়ন করে তা মূল্যায়ন করে সমপরিমাণ অর্থায়ন করবে যুক্তরাষ্ট্র’।

মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। এসব বিষয়ে সংস্থাটির পদক্ষেপ পর্যালোচনা করে দেখার নির্দেশ দেন তিনি। এ ছাড়া সংস্থাটিকে ‘চীনঘেঁষা’ বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব অভিযোগ অস্বীকার করে আসছে। সংস্থাটি বলেছে, মহামারি মোকাবিলায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করা হচ্ছে।

/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ৬ ডলার ছাড়িয়েছে
হুথিদের ওপর মার্কিন হামলার অনুরোধ সৌদি যুবরাজের, ট্রাম্পের ‘না’
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ৬ ডলার ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ৬ ডলার ছাড়িয়েছে
নাগরিকদের আরও ‘বিনোদন’ দিতে চান কিম, তবে নিজের শর্তে
নাগরিকদের আরও ‘বিনোদন’ দিতে চান কিম, তবে নিজের শর্তে
১০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে ডিম ও কিছু সবজির দাম
১০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে ডিম ও কিছু সবজির দাম
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফ্রান্স
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফ্রান্স
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার