যুক্তরাজ্যে গন্ধ ও স্বাদহীনতায় করোনা পরীক্ষার পরামর্শ

বিদেশ ডেস্ক
১৮ মে ২০২০, ১৮:২০আপডেট : ১৮ মে ২০২০, ১৮:৩০
image

করোনাভাইরাসের সংক্রমণজনিত নির্দেশনায় পরিবর্তন এনেছে যুক্তরাজ্য সরকার। করোনা উপসর্গের তালিকায় স্বাদ ও গন্ধ না পাওয়কে যুক্ত করা হয়েছে। যেসব মানুষ স্বাদ ও গন্ধ পাচ্ছেন না, তাদের জ্বর ও কাশি না থাকলেও করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। উপসর্গ হিসেবে জ্বর ও কাশিকে প্রাধান্য দেওয়ায় হয়তো অনেক করোনা আক্রান্তেরই রোগ শনাক্ত হচ্ছে না বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশের পর এ ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতীকী ছবি

এতোদিন পর্যন্ত ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগ বা এনএইচএস শরীরে উচ্চ তাপমাত্রা এবং ঘন-ঘন কাশিকেই কোভিডের অন্যতম প্রধান দুই উপসর্গ হিসাবে বিবেচনা করে আসছিলো। কিন্তু একের পর এক গবেষণার ফলাফলে দেখা যায়, আক্রান্ত রোগীদের মধ্যে জ্বর বা কাশি শুরুর আগেই তারা স্বাদ-গন্ধ হারিয়ে ফেলছেন। এমন অবস্থায় কাশি ও শরীরের উচ্চ তাপমাত্রার পাশাপাশি গন্ধ না পাওয়াকে এখন করোনার তৃতীয় উপসর্গ হিসেবে বিবেচনা করছে যুক্তরাজ্য সরকারও।

যুক্তরাজ্যের চার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পরামর্শ দিয়েছেন, যেসব মানুষ স্বাদ ও গন্ধ পাবে না তাদেরকে নিজে থেকে আইসোলেশনে থাকতে হবে, নয়তো করোনা পরীক্ষা করাতে হবে। এমনকি অন্য লক্ষণ না থাকলেও এ ব্যবস্থাগুলো নিতে হবে।

লন্ডনের কিংস কলেজ উপসর্গ শনাক্ত করতে একটি অ্যাপ তৈরি করেছে। এ অ্যাপস ব্যবহারকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন কলেজের অধ্যাপক টিম স্পেকটর। তিনি বলেন, যুক্তরাজ্যে এমন ৫০ হাজার থেকে ৭০ হাজার করোনা আক্রান্ত আছেন যাদেরকে ভুল করে আইসোলেশনে থাকতে বলা হয়নি।

কিংস কলেজ ও ইংল্যান্ডের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের যৌথ এক গবেষণায় দেখা গেছে, তাদের অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে যে প্রায় সাত হাজার লোক পরীক্ষায় কোভিড পজিটিভ হয়েছেন, তাদের ৬৫ শতাংশই বলছেন তাদের স্বাদ-গন্ধ নেওয়ার ক্ষমতা চলে গিয়েছিলো।

/এফইউ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র থেকে কেন ১০ বিলিয়ন ডলারের স্বর্ণ সরিয়ে নিলো নেদারল্যান্ডস
ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড
যুক্তরাজ্যে স্পন্সর ছাড়া ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’: বাংলাদেশিদের সামনে কি নতুন সুযোগ
সর্বশেষ খবর
উৎসবের পর ফ্রিজে জায়গা নেই? বাড়তি খাবার গুছিয়ে রাখুন এই কৌশলে
উৎসবের পর ফ্রিজে জায়গা নেই? বাড়তি খাবার গুছিয়ে রাখুন এই কৌশলে
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করল মালয়েশিয়া
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করল মালয়েশিয়া
ইতিহাস ও প্রত্নসম্পদের অনন্য ভাণ্ডার বরেন্দ্র গবেষণা জাদুঘর
ইতিহাস ও প্রত্নসম্পদের অনন্য ভাণ্ডার বরেন্দ্র গবেষণা জাদুঘর
পাওয়ার ব্যাংক বিস্ফোরণের কারণ কী, ঝুঁকি এড়াতে করণীয়
পাওয়ার ব্যাংক বিস্ফোরণের কারণ কী, ঝুঁকি এড়াতে করণীয়
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা