জরিপে উঠে এলো মার্কিন নার্সদের বিপন্নতা

বিদেশ ডেস্ক
২১ মে ২০২০, ১৩:২৪আপডেট : ২১ মে ২০২০, ১৩:২৮
image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এরইমধ্যে শতাধিক নার্সের মৃত্যু হয়েছে। আক্রান্ত অবস্থায় রয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে সেখানকার নার্সদের এক সংগঠন পরিচালিত জরিপে আভাস মিলেছে, ৮০ শতাংশেরও বেশি মার্কিন নার্সের করোনাভাইরাস পরীক্ষা করা হয়নি এবং তারা একই পিপিই বারবার পরতে বাধ্য হচ্ছেন।   

জরিপে উঠে এলো মার্কিন নার্সদের বিপন্নতা

করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন সাড়ে ১৫ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৯৩ হাজার ৪৩৯ জনের। রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে সে দেশের স্বাস্থ্যব্যবস্থা।

এমন বাস্তবতায় সেখানকার ন্যাশনাল নার্স ইউনাইটেড নামের সংস্থার উদ্যোগে নার্সদের অবস্থা নিয়ে জাতীয় পর্যায়ের একটি জরিপ পরিচালিত হয়েছে। এ সংক্রান্ত গবেষণা চলাকালে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য এবং ওয়াশিংটন ডিসির ২৩ হাজারেরও বেশি সেবিকাকে তাদের কাজের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। ১৫ এপ্রিল থেকে ১০ মের মধ্যে এই গবেষণা পরিচালিত হয়েছিল। গবেষণায় ইউনিয়ন ও নন-ইউনিয়নভুক্ত নার্সদের প্রশ্ন করা হয়েছিল।

জরিপে উঠে আসে ভয়ঙ্কর তথ্য। বলা হয়, করোনা আক্রান্তের কি-না তা জানতে ৮৪ শতাংশ নার্সদের পরীক্ষাই করা হয় না। ৮৭ শতাংশ নার্সদের এক জনের ব্যবহারের জন্য নকশা করা পিপিইগুলো বারবার পরতে বাধ্য করা হচ্ছে। আর করোনাভাইরাসের পরীক্ষা করার সময় ৭২ শতাংশ নারীর ত্বক বা পোশাক উন্মুক্ত করতে হচ্ছে।

গবেষণায় আরো দেখা গেছে, করোনা টেস্ট করিয়েছেন এমন নার্সদের মধ্যে পাঁচ শতাধিক সেবিকার শরীরে করোনা পাওয়া গেছে। আরো পাঁচশ’ জন করোনার টেস্ট করার পর ফলাফলের জন্য অপেক্ষা করছেন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কী, কেন, কীভাবেইরান-মার্কিন পাল্টাপাল্টি হামলা, শান্তি আলোচনার ভবিষ্যৎ কী
বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে মার্কিন হামলা, কাঁপলো ইরান
সর্বশেষ খবর
ফাতাহ কমব্যাটের সদস্য সন্দেহে তরুণ আটক
ফাতাহ কমব্যাটের সদস্য সন্দেহে তরুণ আটক
দিনদুপুরে চলন্ত নৌকায় ডাকাতি, এনজিওর কিস্তির ৮ লাখ টাকা লুট
দিনদুপুরে চলন্ত নৌকায় ডাকাতি, এনজিওর কিস্তির ৮ লাখ টাকা লুট
অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক
অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক
মরক্কোকে উড়িয়ে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার আরও কাছে ফ্রান্স
মরক্কোকে উড়িয়ে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার আরও কাছে ফ্রান্স
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’