খাশোগির হত্যাকারীদের ক্ষমার অধিকার কারও নেই: বাগদত্তা হেতিস

বিদেশ ডেস্ক
২২ মে ২০২০, ১৬:৩৯আপডেট : ২৩ মে ২০২০, ০০:৩৪
image

সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারও নেই বলে দাবি করেছেন তার বাগদত্তা হেতিস চেঙ্গিস। হত্যাকারীদের জন্য ক্ষমা ঘোষণা করে তার ছেলে টুইটারে বিবৃতি দেওয়ার পর হেতিস পাল্টা টুইটে এ দাবি করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

হেতিস চেঙ্গিস

বৃহস্পতিবার দিনগত রাতে এক বিবৃতিতে বাবার হত্যাকারীদের জন্য ক্ষমা ঘোষণা করে জামাল খাশোগির ছেলে সালাহ খাশোগি লিখেছেন, ‘পবিত্র রমজান মাসের পবিত্র এ রাতে আল্লাহর এক বাণীর কথা স্মরণ করছি। আল্লাহ বলেছেন: যদি কেউ কাউকে ক্ষমা করে দেয় ও সমন্বয় করে নেয়, তবে তার পুরস্কার আল্লাহই দেবেন। সুতরাং, আমরা শহীদ জামাল খাশোগির পুত্ররা ঘোষণা করছি যে যারা আমাদের বাবাকে হত্যা করেছে তাদের ক্ষমা করে দিচ্ছি। মহান আল্লাহ এর পুরস্কার দেবেন।’

এ ঘটনায় ক্ষোভ জানিয়ে শুক্রবার টুইট করেছেন হেতিস চেঙ্গিস। তিনি লিখেছেন, ‘তাকে যে নির্মম কায়দায় ও জঘন্য উপায়ে হত্যা করা হয়েছে, তার হত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারোরই নেই। জামালের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমি থামবো না, অন্যরা থামবে না।’

তিনি আরও বলেন, যারা হত্যা করেছে এবং যারা হত্যার নির্দেশ দিয়েছে তাদের ক্ষমা নেই।

২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি। বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। তাদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের ভুলে নিহত হন ওই সাংবাদিক। তবে তার মৃতদেহের কোনও সন্ধান পাওয়া যায়নি। গত বছরের ডিসেম্বরে এই ঘটনায় পাঁচ কর্মকর্তাকে প্রাণদণ্ড দেওয়ার কথা ঘোষণা করলেও তাদের নাম প্রকাশ করেনি সৌদি আরব। তবে তুরস্ক আলাদাভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কাজ চালিয়ে যাচ্ছে।

খাশোগি নিখোঁজ হওয়ার দিনে তার সঙ্গেই ছিলেন তুর্কি বাগদত্তা হেতিস চেঙ্গিস। বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতেই ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করেছিলেন খাশোগি। 

/এফইউ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম