১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনের

বিদেশ ডেস্ক
২৬ মে ২০২০, ২১:১৮আপডেট : ২৬ মে ২০২০, ২১:২২

করোনাভাইরাসে মৃত নাগরিকদের সম্মানে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে স্পেন। বুধবার থেকে এ শোক পালন শুরু হবে। মন্ত্রিসভার এক বৈঠকের পর সরকারের মুখপাত্র মারিয়া জেসাস মনটেরা এ ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও বেশি জনবল নিয়োগের দাবিতে স্প্যানিশ স্বাস্থ্যকর্মীদের সাম্প্রতিক বিক্ষোভ আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস-এর তথ্য অনুযায়ী, স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৮২ হাজার ৪৮০। এর মধ্যে ২৬ হাজার ৮৩৭ জনের মৃত্যু হয়েছে।

সরকারের মুখপাত্র মারিয়া জেসাস মনটেরা সাংবাদিকদের জানান, রাষ্ট্রীয় শোক চলাকালে সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। নৌবাহিনীর জাহাজের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

১০ দিনের রাষ্ট্রীয় শোকের সমাপনী দিনের আয়োজনে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ উপস্থিত থাকবেন। এতে মৃতদের সবাইকে বিশেষভাবে স্মরণ করা হবে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম