প্রথমবারের মতো ট্রাম্পের পোস্টে ফ্যাক্ট-চেক লেবেল লাগালো টুইটার

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২০, ১৭:৫৮আপডেট : ২৮ মে ২০২০, ১৩:২৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্টে প্রথমবারের মতো ফ্যাক্ট-চেক লেবেল দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। কোনও ধরনের প্রমাণ সরবরাহ ছাড়াই ওই পোস্টে তিনি ডাক যোগে ভোটাধিকার প্রয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছিলেন। ওই পোস্টে ফ্যাক্ট চেক লেবেল দিয়ে একে অপ্রমাণিত বিষয় বলে অভিহিত করে টুইটার। এরপরই অন্য আরেক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন এই সোস্যাল মিডিয়া জায়ান্টটি বাক স্বাধীনতা হরণ করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ডোনাল্ড ট্রাম্প

বেশ কয়েক বছর ধরেই ডোনাল্ড ট্রাম্প টুইটারে ব্যক্তিগত আক্রমণ ও ষড়যন্ত্র তত্ব ছড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও টুইটার কর্তৃপক্ষের সমালোচনা রয়েছে। তবে করোনাভাইরাস মহামারির সময়ে এই মাসের শুরুতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে নতুন নীতি প্রণয়ন করে সোস্যাল মিডিয়া প্লাটফর্মটি।

বুধবার ট্রাম্পের পোস্টে ফ্যাক্ট চেক লেবেল যুক্ত হওয়ার পর টুইটারের বিরুদ্ধে আগামী ৩ নভেম্বরের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তোলেন তিনি। ট্রাম্প বলেন, ‘কোম্পানিটি বাক স্বাধীনতা হরণ করছে আর আমি প্রেসিডেন্ট হিসেবে তা ঘটতে দিতে পারি না।’

টুইটারে ট্রাম্পের আট কোটির বেশি ফলোয়ার রয়েছে। এই প্লাটফর্মে ৫২ হাজারের বেশি টুইট করেছেন তিনি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আক্রমণ শানাতে এই প্লাটফর্ম ব্যবহার করেছেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম