হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক 
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫

হরমুজ প্রণালির নিকটবর্তী জলসীমায় যুক্তরাষ্ট্রর সঙ্গে চুক্তিবদ্ধ একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। চলতি সপ্তাহের শুরুর দিকে ঘটা এই হামলায় জাহাজে থাকা বেশ কয়েকজন ক্রু আহত হয়েছেন বলে বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

ফক্স নিউজকে তথ্যটি নিশ্চিত করে বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, এই হামলায় চারটি ইরানি ড্রোন এবং অন্তত একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে একটি প্রক্ষেপণাস্ত্র সরাসরি জাহাজটিতে গিয়ে আঘাত হানে।

এই হামলায় জাহাজে থাকা কর্মীদের সামান্য শারীরিক আঘাত ও ধোঁয়ায় শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিয়েছে। আহতদের বর্তমানে একটি অজ্ঞাত উপসাগরীয় দেশে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সময় ওই জাহাজে বেশ কয়েকজন মার্কিন কর্মীও উপস্থিত ছিলেন।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ বিষয়ে আনাদোলুর মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক জবাব দেয়নি। ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ডও প্রশ্নটি সেন্টকমের কাছে পাঠিয়েছে।

এই ঘটনার বিষয়ে ওয়াশিংটন বা তেহরান কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫
হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে গেছেন অ্যাটর্নি জেনারেল, দায়িত্বে আরশাদুর রউফ
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৮
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আবাসিকে থাকা মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, পরিচালক গ্রেফতার
আবাসিকে থাকা মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, পরিচালক গ্রেফতার
সাংবাদিকদের হুমকি, জানানোর পর ইনকিলাব মঞ্চের জাবের বললেন ‘পারলে আমার সঙ্গে ঝামেলা করেন’
সাংবাদিকদের হুমকি, জানানোর পর ইনকিলাব মঞ্চের জাবের বললেন ‘পারলে আমার সঙ্গে ঝামেলা করেন’
হঠাৎ শিল্পাঞ্চলে অস্থিরতা: নেপথ্যে কী
হঠাৎ শিল্পাঞ্চলে অস্থিরতা: নেপথ্যে কী
চাচার লাশের সামনে দাঁড়িয়ে ভাতিজা বললেন ‘ছাত্রদল নেতার নেতৃত্বে কুপিয়ে হত্যা’
চাচার লাশের সামনে দাঁড়িয়ে ভাতিজা বললেন ‘ছাত্রদল নেতার নেতৃত্বে কুপিয়ে হত্যা’
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ