চীন-ভারতের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২০, ১১:২৯আপডেট : ২৮ মে ২০২০, ২১:২১

চীন ও ভারতের মধ্যকার বিদ্যমান উত্তেজনায় দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়ার একদিনের মাথায় বুধবার এ প্রস্তাব দিলেন ট্রাম্প।

চীন-ভারতের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের বুধবার টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমরা ভারত ও চীন দুই দেশকেই জানিয়েছি যে, যুক্তরাষ্ট্র তাদের মধ্যেকার ক্রমবর্ধমান সীমান্ত বিরোধে মধ্যস্থতা করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম। আপনাদের ধন্যবাদ!’

দুই দেশের উত্তেজনার মধ্যে দৃশ্যত আগ বাড়িয়ে এ মধ্যস্থতার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে দফায় দফায় কাশ্মির ইস্যুতে পাকিস্তান ও ভারতের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। ওই প্রস্তাব দিল্লি প্রত্যাখ্যান করলেও চীনের সঙ্গে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে এখনও মুখ খোলেনি ভারত।

সম্প্রতি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। চীন সেখানে ভারতীয় এলাকায় ঢুকে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতের পানিসীমা ও আকাশসীমা লঙ্ঘনেরও অভিযোগ উঠছে বেইজিংয়ের বিরুদ্ধে। লাদাখ ও উত্তর সিকিমে দুই দেশই সেনা ও সমরাস্ত্রের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে। লাদাখের কাছে বিমানঘাঁটিও তৈরি করেছে চীন। উদ্ভূত পরিস্থিতিতে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কমান্ডারদের নিয়ে বৈঠকে মিলিত হয়েছেন ভারতের সেনাপ্রধান।

লাদাখ সীমান্তের কাছে চীনের সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান নিয়ে আসার ঘটনাতেও উদ্বেগ বেড়েছে। ওই ঘাঁটিতে ব্যাপকভাবে নির্মাণকাজ চলছে। উপগ্রহের মাধ্যমে নেওয়া ছবি থেকে দেখা যাচ্ছে, চারটি যুদ্ধবিমান সেখানে রয়েছে।

এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া বলেছেন, ‘চীনা হেলিকপ্টারের আনাগোনা লাদাখে ক্রমেই বাড়ছে।’ পরে ভারতীয় সেনাবাহিনীর তরফে গালওয়ান অঞ্চলে সেনার সংখ্যা বাড়িয়ে সেখানকার নিরাপত্তা আরও জোরদার করা হয়। সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ধর্ম জিজ্ঞেস করেই গুলি, দাবি কুলগামে নিহত শ্রমিকের ভাই
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
সর্বশেষ খবর
কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিতে যেসব উদ্যোগের কথা জানালেন মন্ত্রী 
সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিতে যেসব উদ্যোগের কথা জানালেন মন্ত্রী 
পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির 
পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির 
জোটে টানাপোড়েনের গুঞ্জন, কী বলছে এনসিপি-জামায়াত
জোটে টানাপোড়েনের গুঞ্জন, কী বলছে এনসিপি-জামায়াত
সর্বাধিক পঠিত
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে