চীনের পেশিশক্তির নীতির প্রভাব ভারতের ওপর পড়বে: মার্কিন কূটনীতিক

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২০, ১৮:৫৭আপডেট : ২৯ মে ২০২০, ১৪:৫২

চীনের নতুন পেশিশক্তি নীতির প্রভাব ভারতসহ অন্য দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্কের ওপর পড়বে বলে মনে করেন এক ঊর্ধ্বতন মার্কিন কূটনীতিক। বুধবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড স্টিওয়েল বলেছেন, চীনের নেওয়া ব্যবস্থার প্রভাব শুধু তাদের নিজেদের ওপর নয়, বরং পুরো অঞ্চলে পড়তে যাচ্ছে। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে। চীনের পেশিশক্তির নীতির প্রভাব ভারতের ওপর পড়বে: মার্কিন কূটনীতিক

 

বাণিজ্য, করোনাভাইরাসের উৎপত্তিসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে চীনের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের জন্য চীনের নতুন নিরাপত্তা আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করে আসছে ওয়াশিংটন। এছাড়া দক্ষিণ চীন সমুদ্রে বেইজিংয়ের সামরিক উপস্থিতি নিয়ে আপত্তি আছে মার্কিন প্রশাসনের।

বুধবার সংবাদ সম্মেলনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড স্টিওয়েল বলেন, চীনের পেশিশক্তি নীতির প্রভাব দক্ষিণ-পূর্ব এশিয়ায় পড়তে যাচ্ছে। এর প্রভাব প্রতিবেশী ভারত ও অন্য দেশগুলোর ওপরও পড়তে যাচ্ছে। নতুন এই পেশিশক্তি ও আগ্রাসী নীতি প্রতিরক্ষা মন্ত্রীদের কাজ আরও কঠিন করে তুলতে যাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। চীন সেখানে ভারতীয় এলাকায় ঢুকে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতের পানিসীমা ও আকাশসীমা লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে বেইজিংয়ের বিরুদ্ধে। লাদাখ ও উত্তর সিকিমে দুই দেশই সেনা ও সমরাস্ত্রের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে। লাদাখের কাছে বিমানঘাঁটিও তৈরি করেছে চীন। উদ্ভূত পরিস্থিতিতে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কমান্ডারদের নিয়ে বৈঠকে মিলিত হয়েছেন ভারতের সেনাপ্রধান। এছাড়া চীন ও ভারতের মধ্যকার বিদ্যমান উত্তেজনায় দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম