ভিয়েতনামে কোমা থেকে জাগলেন করোনায় আক্রান্ত ব্রিটিশ পাইলট

বিদেশ ডেস্ক
৩০ মে ২০২০, ২১:০৮আপডেট : ৩০ মে ২০২০, ২১:১৩
image

ভিয়েতনামে করোনাভাইরাস আক্রান্ত একজন ব্রিটিশ পাইলট লাইফ সাপোর্টে ছিলেন। কোমা থেকে জেগেছেন তিনি। তবে তার জীবন বাঁচাতে ফুসফুস প্রতিস্থাপনের প্রয়োজন হবে। স্কাই নিউজের খবর থেকে এসব তথ্য জানা গেছে।

ভিয়েতনামে কোমা থেকে জাগলেন করোনায় আক্রান্ত ব্রিটিশ পাইলট

৪৩ বছর বয়সী ওই ব্যক্তি ভিয়েতনাম এয়ারলাইন্সের বিমানচালক। তাকে সেখানকার সবচেয়ে গুরুতর করোনা রোগী হিসাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভিয়েতনামে এখনও পর্যন্ত করোনায় কেউ মারা যায়নি। 

ভিয়েতনাম টাইমস জানিয়েছে, ওই ব্যক্তিকে ১৮ মার্চ হো চি মিন সিটির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২ মে চিকিৎসকরা তাকে ভাইরাসমুক্ত ঘোষণা করেছিলেন। তবে তার রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব এবং ফুসফুসসহ অন্য অঙ্গপ্রতঙ্গে  গুরুতর জটিলতা রয়েছে। 

পত্রিকাটির খবর অনুযায়ী, ২২ মে এই পাইলটকে রাজধানীর হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। তিনি নিবিড় পরিচর্যায় ছিলেন। তবে চেতনানাশকের কার্যকারিতা কমে যাওয়ার পরে তিনি কোমা থেকে বেরিয়ে আসেন। এরপর তিনি ডাক্তারদের সঙ্গে 'প্রাথমিক যোগাযোগ' স্থাপনে সক্ষম হন। 

পত্রিকাটি জানিয়েছে, গত সপ্তাহে একটি 'স্ক্যান'-এ তার ফুসফুস-সক্ষমতার উন্নতি দেখা গেছে। তবে তার জীবন বাঁচানোর একমাত্র সমাধান বলে মনে করা হচ্ছে ফুসফুস প্রতিস্থাপনকে।  

/বিএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি