ইরানে ‘ভালোবাসার অপরাধে’ কন্যার শিরশ্ছেদ করলেন বাবা

বিদেশ ডেস্ক
৩১ মে ২০২০, ০৯:২২আপডেট : ৩১ মে ২০২০, ১৯:৫৬
image

ইরানে ১৪ বছরের এক কন্যাশিশুকে নৃশংসভাবে হত্যা করেছে তার বাবা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ভালোবাসার মানুষকে পালিয়ে বিয়ে করার কারণে গত ২১ মে নিজ সন্তান রমিনা আশরাফির শিরশ্ছেদ করেছে তার বাবা রেজা আশরাফি। এ ঘটনায় নিন্দার ঝড় বইছে পুরো ইরানজুড়ে। 

ইরানে ‘ভালোবাসার অপরাধে’ কন্যার শিরশ্ছেদ করলেন বাবা

উল্লেখ্য, ইরানের আইন অনুযায়ী ১৩  বয়সে মেয়ে বিয়ের উপযুক্ত হয়।

রমিনার বাড়ি তেহরান থেকে প্রায় ৩২১ কিলোমিটার উত্তর-পশ্চিমের কাউন্টি তালেশের শহরে। ৩৪ বছর বয়সী এক তরুণকে ভালোবাসতো সে। তবে পরিবার তাদের বিয়ে মেনে নিতে সম্মত না হওয়ায় মে মাসের মাঝামাঝি সেই ছেলের হাত ধরে পালিয়ে যায় রমিনা। ৫ দিনের মাথায় তার সন্ধান মেলে।  

পুলিশ রমিনাকে তার পরিবারের জিম্মায় দিয়ে দেয়; যদিও সে বারবার তাকে বাড়ি না পাঠানোর আকুতি জানায়। বাড়িতে গেলে তাকে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন রমিনা। কিন্তু তার অনুরোধে সাড়া দেয়নি পুলিশ। ক্ষমা করে দেয়া হয়েছে জানিয়েই বাবা রেজা আশরাফি তাকে গ্রহণ করে।

২১ মে রমিনা যখন তার কক্ষে ঘুমাচ্ছিল, বাবা একটি কাস্তে নিয়ে ঢুকে পড়ে এবং আঘাত করে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ ঘটনায় ঘাতক বাবা অপরাধ স্বীকার করেছে এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে।

ইরানের আইন অনুযায়ী, কথিত অনার কিলিংয়ে বা কোনও ব্যক্তি যদি তার মেয়েকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হন তাহলে তাকে ৩ থেকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড দেওয়ার নিয়ম রয়েছে সেখানে।

সূত্র: সিএনএন, গার্ডিয়ান

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
সাগরের তলদেশে আস্ত উড়োজাহাজ, ককপিটে ভেসে বেড়াচ্ছেন ডুবুরিরা
ওয়াশিংটনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তেহরানের 
অঞ্চল খালি করার নির্দেশের পর লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস