ভারতে ২০০ ট্রেনের চলাচল শুরু, প্রথমদিনেই যাত্রীদের ভিড়

বিদেশ ডেস্ক
০১ জুন ২০২০, ১৭:০৯আপডেট : ০১ জুন ২০২০, ১৭:১৫
image

লাগাতার লকডাউন খানিক শিথিল করে সোমবার (১ জুন) থেকে ভারতজুড়ে ২০০টি ট্রেনের পরিষেবা চালু করেছে দেশটির সরকার। আর এই ট্রেনগুলোর চলাচল শুরু হতেই স্টেশনে স্টেশনে ভিড় জমেছে যাত্রীদের। ওই ২০০ টি ট্রেনের সফর শুরুর প্রথম দিনেই যাত্রী সংখ্যা ১ লাখ ৪৫ হাজারেরও বেশি। তবে ট্রেনে চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধি-নিষেধ মেনে চলতে হবে তাদেরকে। ভারতের সর্ববৃহৎ যোগাযোগ পরিষেবার তরফে জানানো হয়েছে, যাত্রীদের ট্রেন ছাড়ার ৯০ মিনিট আগে স্টেশনে পৌঁছাতে হবে এবং স্ক্রিনিং করা বাধ্যতামূলক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারতে ২০০ ট্রেনের চলাচল শুরু, প্রথমদিনেই যাত্রীদের ভিড় করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৪ মার্চ ভারতজুড়ে লকডাউন ঘোষণা করেন সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা আটকে পড়েন। অনেকে পায়ে হেঁটে রওনা দেন। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে ১২ মে থেকে শ্রমিকদের জন্য ৩০টি বিশেষ ট্রেন চালু করা হয়। এবার করোনা ভাইরাসকে  রুখতে লাগাতার লকডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে ধীরে ধীরে অন্য পথে হাঁটছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। নিষেধাজ্ঞা শিথিল করে সোমবার থেকে চলাচল শুরু করেছে ২০০টি ট্রেন।৩০ জুন পর্যন্ত রেড জোন এলাকায় লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও তারই মধ্যে ধীরে ধীরে শুরু হচ্ছে স্বাভাবিক জনজীবনের পথচলা। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী, সব যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করে তবেই ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হবে। যাদের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের কোনওরকম লক্ষণ নেই একমাত্র তাদেরই ট্রেনে উঠতে দেওয়া হবে বলে কড়া নির্দেশ জারি করেছে সরকার। পাশাপাশি ট্রেনে ওঠা সমস্ত যাত্রীকে অবশ্যই নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং পুরো ট্রেন সফরেই মাস্ক পরে থাকতে হবে। সমস্ত যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে।

ট্রেনের ভিতরে কোনও বিছানা, কম্বল বা পর্দা রেলের তরফ থেকে সরবরাহ করা হবে না। যাত্রীদের যদি প্রয়োজন হয় তাহলে তারা নিজেরা সেসব বহন করতে পারেন। সেইসঙ্গে সমস্ত এসি কোচের অভ্যন্তরের তাপমাত্রাও যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গেছে।

 

/এফইউ/
সম্পর্কিত
দুবাইয়ে গাড়ির শো-রুমে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
বিজেপির ৩০ বছরের দুর্গ কীভাবে ভাঙলেন পিকে
মোদির কাছে জাকারবার্গকেই ক্ষমা চাইতে হবে: ভারত
সর্বশেষ খবর
ভারত থেকে আমিরাতে যেসব খাবার ও ওষুধ নেওয়া নিষেধ
ভারত থেকে আমিরাতে যেসব খাবার ও ওষুধ নেওয়া নিষেধ
বালুভর্তি বস্তায় বোমা ঢুকলো কীভাবে, জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ-র‌্যাব
বালুভর্তি বস্তায় বোমা ঢুকলো কীভাবে, জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ-র‌্যাব
সেই জামায়াত নেতাকে স্বশরীরে তলব 
সেই জামায়াত নেতাকে স্বশরীরে তলব 
বন্যাদুর্গত ৩ উপজেলা সফরে চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী
বন্যাদুর্গত ৩ উপজেলা সফরে চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করছে ওমান
বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করছে ওমান