করোনা মহামারির মধ্যে মুম্বাইয়ে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গ

বিদেশ ডেস্ক
০২ জুন ২০২০, ১৭:৩২আপডেট : ০২ জুন ২০২০, ১৭:৩২

আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় নিসর্গ ভারতের মহারাষ্ট্র ও গুজরাট পশ্চিম উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি মারাত্মক ঘূর্ণিঝড়ে রুপ নেবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। বুধবার এটি দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে আঘাত হানতে পারে। শহরটিতে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবর থেকে এসব তথ্য জানা গেছে। করোনা মহামারির মধ্যে মুম্বাইয়ে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গ

মাত্র দুই সপ্তাহ আগে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড় আম্পান তাণ্ডব চালায়। বঙ্গোপসাগরে ওই ঘূর্ণিঝড় সৃষ্টির পর গত শনিবার দক্ষিণ-পূর্ব আরব সাগরে লাক্ষাদ্বীপের কাছাকাছি একটি নিম্নচাপের সৃষ্টি হয়৷ পরে তা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে নাম দেওয়া হয় নিসর্গ৷ বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের ১১০ কিলোমিটার উত্তরে পলঘর এলাকা দিয়ে এ ঘূর্ণিঝড় স্থলভাগে উঠে আসবে বলে পূর্বাভাস মিলেছে।

এনডিটিভি জানিয়েছে, গত একশ বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম একটি ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে মুম্বাই। পাশাপাশি থানে, পলঘর ও রাইগাড়ে জেলাতেও জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

ঘূর্ণিঝড়ের প্রভাবে মুম্বাইসহ মহারাষ্ট্র উপকূলজুড়ে জলোচ্ছ্বাস ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার সময়ে ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের