বাঙ্কার পরীক্ষা করার জন্য সেখানে ঢুকেছিলাম: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২০, ২৩:৪৪আপডেট : ০৪ জুন ২০২০, ১৩:২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নিজের নিরাপত্তার জন্য নয়, হোয়াইট হাউজের নিরাপত্তা বাঙ্কার পরীক্ষা করতে সেখানে প্রবেশ করেছিলেন তিনি। বুধবার ফক্স নিউজের রেডিও শোতে উপস্থাপক ব্রায়ান কিলমায়াডের প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, দিনের বেলাতেই বাঙ্কার পরিদর্শনে যান তিনি। ওই সময়ে হোয়াইট হাউজের বাইরে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বাঙ্কার পরীক্ষা করার জন্য সেখানে ঢুকেছিলাম: ট্রাম্প

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ চলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। হোয়াইট হাউজের একটি গোপন বাঙ্কারে লুকিয়ে ছিলেন তিনি। সর্বপ্রথম নিউ ইয়র্ক টাইমস জানায়, বিক্ষোভ চলাকালে রাতের বেলায় প্রায় এক ঘণ্টা তাকে সেখানে রাখা হয়। পরে অন্য সংবাদমাধ্যমগুলোও এই ঘটনা প্রকাশ করে।

বুধবার রেডিও শোতে ট্রাম্প বলেন, ‘আমি খুব অল্প সময়, খুব কম সময়ই সেখানে ছিলাম।’ ট্রাম্প দাবি করেন, পরিদর্শনের কাজে এর আগেও দুই-তিনবার সেখানে গেছেন তিনি। সিক্রেট সার্ভিস তাকে সেখানে যেতে বলেছিল কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘না, তারা আমাকে কোনও কিছুই বলেনি। তবে তারা আমাকে বলেছিল নিচে নামার জন্য এটা ভালো সময়, দেখে আসার জন্য ভালো সময়। কারণ, কোনও না কোনও সময় সেখানে যাওয়ার হয়তো দরকার পড়তে পারে...আমি দেখতে গেলাম, নিচে গেলাম খুব, খুব অল্প সময়ের জন্য... আমার সঙ্গে আমার পুরো দলটি গেল..পরিদর্শনের জন্য।’

বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানায় ট্রাম্পের সঙ্গে বাঙ্কারে প্রবেশ করেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তাদের ছেলে ব্যারন ট্রাম্প। ট্রাম্প রেডিও শোতে বলেন, ‘আরে ব্রায়ান তখন দিন ছিল, রাতের সময় নয়। আমার মনে হয় খবর প্রকাশ হয়েছে রাতের বেলা গেছি।’

উল্লেখ্য, ২০০১ সালে ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলার পর হোয়াইট হাউজের সুরক্ষিত বাঙ্কারটি প্রথম ব্যবহার করেন ওই সময়ের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। তখন আশঙ্কা করা হয়েছিল হোয়াইট হাউজেও হামলা চালাতে পারে আল কায়েদা। আর তারপর থেকেই ওই বাঙ্কারটি আবারও সচল করে রাখা হয়।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম