আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল পাকিস্তান

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২০, ০৯:২৩আপডেট : ০৫ জুন ২০২০, ০৯:২৯
image

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনাভাইরাস। বেশ কিছুদিন আগেই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় করোনার উৎসস্থল চীনকে ছাড়িয়ে যায় ভারত। এবার পাকিস্তানও আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে। শীর্ষ আক্রান্ত দেশের তালিকায় পাকিস্তানের অবস্থান এখন ১৭তম।

আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল পাকিস্তান

গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা মহামারির উৎপত্তি হয়েছিল। শুরুর দিকে এই দেশটিতেই বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছিল। তবে গত মার্চ থেকেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় বেইজিং। তালিকার শীর্ষ থেকে নামতে শুরু করে তারা।

বর্তমানে চীনের অবস্থান তালিকার ১৮ নম্বরে এসে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যায় চীনকে পেছনে ফেলেছে পাকিস্তান। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ হাজার ৬৮৮ জনের করোনা শনাক্ত হয়। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৫ হাজার ২৪৬ জনে। এদিকে চীনে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ১৭১ জন।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে,  সে দেশে আক্রান্তের তালিকায় শীর্ষে অবস্থান করছে সিন্ধুপ্রদেশ। এ পর্যন্ত ওই প্রদেশে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৩২ হাজারের বেশি মানুষ। গত মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিন্ধুপ্রদেশের মানব ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রী গোলাম মুর্তজা। সিন্ধুর পরেই রয়েছে পাঞ্জাব। সেখানে মোট আক্রান্ত ৩১ হাজারের বেশি।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম