টিকা সম্মেলন: গ্যাভির জন্য ৮৮০ কোটি ডলার তহবিলের প্রতিশ্রুতি

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২০, ১৭:৪২আপডেট : ০৫ জুন ২০২০, ১৭:৫৬

আন্তর্জাতিক টিকা সম্মেলনে বিশ্বের ৩০ কোটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে  সহায়তার জন্য ৮৮০ কোটি ডলারের তহবিল গঠনের প্রতিশ্রুতি এসেছে। বৃহস্পতিবার (৪ জুন) বিভিন্ন দেশের সরকার ও ধনকুবেররা আন্তর্জাতিক টিকা জোট (গ্যাভি) কে এ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন। আগামী পাঁচ বছরে হাম, পোলিও ও ডিপথেরিয়ার মতো রোগের বিরুদ্ধে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই তহবিল ব্যয় হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতীকী ছবি

বৃহস্পতিবার গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভি) আয়োজিত ভার্চুয়াল সম্মেলনে সঞ্চালনা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বেসরকারি খাত, ভ্যাকসিন প্রস্তুতকারক ও সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেন। সম্মেলন থেকে ৭৪০ কোটি ডলারের তহবিল সংগ্রহের লক্ষ্য ছিল। তবে প্রকৃত প্রতিশ্রুতি সে লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে যায়। 

বরিস জনসন বলেন, সম্মেলন যে তহবিল গঠনের প্রতিশ্রুতি এসেছে তা দিয়ে ৮০ লাখ জীবন রক্ষা করা সম্ভব হবে। এছাড়া কোভিড-১৯ প্রতিরোধে টিকা আবিষ্কারে সমন্বিতভাবে কাজ করার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানান বরিস।

গ্যাভি জোটের নেতৃত্ব দিচ্ছেন ধনকুবের বিল গেটস ও মেলিন্ডা গেটস। ব্যক্তিগতভাবে তারা ১৬০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী পাঁচ বছরে ১৬৫ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যও।

/এফইউ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম