'জানি আমার অধিকারের জন্যই লড়ছেন', বললেন কৃষ্ণাঙ্গ কর্মকর্তা

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০২০, ১৮:২৫আপডেট : ০৮ জুন ২০২০, ১৮:৫৩
image
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসে নিয়োজিত কৃষ্ণাঙ্গ কর্মকর্তাদের হাঁটু গেড়ে বসে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছেন বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীরা। শনিবার (৬ জুন) হোয়াইট হাউস এলাকায় বিক্ষোভকে স্বাগত জানালেও দায়িত্বের স্বার্থে হাঁটু গেড়ে বসতে অপারগতা প্রকাশ করেন কোনও কোনও কর্মকর্তা। তবে তারা স্বীকার করেন, এই বিক্ষোভ তাদেরও অধিকার আদায়ের আন্দোলন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
 
বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীরা গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপোলিসে পুলিশি হেফাজতে হত্যার শিকার হন জর্জ ফ্লয়েড। একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে নিরস্ত্র ফ্লয়েডের গলা চেপে ধরে তাকে শ্বাসরোধে হত্যা করে ডেরেক চাওভিন নামের এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। এই হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে। নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে বিক্ষোভকারীদেরকে মাঝে মাঝে হাঁটু গেড়ে বসে নীরবতা পালন করতে দেখা যায়। সম্প্রতি নিউ ইয়র্ক ও মিয়ামির পুলিশও এভাবে বসে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে।
 
শনিবার (৬ জুন) হোয়াইট হাউস সংলগ্ন ট্রেজারি বিভাগের সামনে জড়ো হন বিপুল সংখ্যক বিক্ষোভকারী। তখন ট্রেজারি বিভাগের বেষ্টনীর ওপারে পাহারায় নিয়োজিত ছিলেন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। এর মধ্যে কৃষ্ণাঙ্গ কর্মকর্তাদেরকে হাঁটু গেড়ে বসে বিক্ষোভে সংহতি প্রকাশের অনুরোধ জানানো হয়। তখন এক তরুণ কর্মকর্তা অপারগতা প্রকাশ করে বলেন, ‘আমি একে সাধুবাদ জানাই। আমিও কৃষ্ণাঙ্গ। আমি কী বলছি তা আপনারা কি মন দিয়ে শুনছেন? আপনারা এখনও আমার অধিকারের জন্যই লড়ছেন। তবে প্রায়োগিক কিছু বিষয় আছে যা আমরা করতে পারি না।’
 
বিক্ষোভকারীদের পক্ষ থেকে একজন তখন অন্যদেরকে বিষয়টা বুঝিয়ে বলেন। তিনি বলেন, ‘আমি এক সেনা সদস্য। কেউ যখন ইউনিফর্ম পরা থাকে তখন কিছু নির্দিষ্ট ব্যাপার আছে যা করা যায় এবং যা যায় না।’
তারপরও কিছু বিক্ষোভকারী সিক্রেট সার্ভিসের সদস্যদেরকে অনুরোধ করে যেতে থাকেন। তারা বলতে থাকেন, ‘হাঁটু গেড়ে বসুন, এটা করুন।’ সিক্রেট সার্ভিসের এক কৃষ্ণাঙ্গ নারী সদস্য একটু সামনে এগিয়ে হালকা করে হাঁটুতে ভর দিয়ে বসেন। বিক্ষোভকারীরা তাকে তখন হাততালি দিয়ে শুভেচ্ছা জানান।
 
আরেক কৃষ্ণাঙ্গ কর্মকর্তা বিক্ষোভকারীদের বলেন, এ আন্দোলনের উদ্দেশ্যকে তিনি শ্রদ্ধা করেন। বলেন, ‘জর্জিয়ায় বেড়ে ওঠার সুবাদে আমি এ পেশায় এসেছি। আমি যা দেখেছি তা একসময় আমার মা-বাবার কাছ থেকে গল্প শুনতাম। তবে আমি আপনাদের সঙ্গে একজন কৃষ্ণাঙ্গ হিসেবেও কথা বলছি। সে কারণেই আমি এখানে কথা বলতে আগ্রহী হয়েছি। আমার জন্য আপনারা যেভাবে বাইরে বের হয়েছেন ঠিক তেমন করেই মনে করুন আপনাদের জন্যই আমি আজ এখানে।’


/এফইউ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম