চীনে করোনা সংক্রমণ শুরু হয়েছে আরও আগে?

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২০, ১৪:২১আপডেট : ০৯ জুন ২০২০, ১৪:২৯
image

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ে বলে মনে করা হয়ে থাকে। তবে নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, ২০১৯ সালের আগস্টের শেষের দিক থেকেই উহানে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়েছে। বিভিন্ন স্যাটেলাইট ইমেজ ও ইন্টারনেটে তথ্য সার্চের প্রবণতা বিশ্লেষণ করে হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষকরা এ দাবি করেছেন।

প্রতীকী ছবি

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন এ গবেষণায় নেতৃত্ব দিয়েছেন, বোস্টন শিশু হাসপাতালের প্রধান উদ্ভাবনী কর্মকর্তা জন ব্রাউনস্টেইন। গবেষণা প্রতিবেদনটি ছাপার হরফে প্রকাশ করার আগেই তা হার্ভার্ড-এর ড্যাশ সার্ভারে পোস্ট করা হয়েছে। দেখা গেছে, ২০১৯ সালের গ্রীষ্মের শেষের দিক থেকে উহানের হাসপাতালগুলোর পার্কিং লটগুলোতে গাড়ির সংখ্যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল। তাছাড়া সে সময়ে চীনের বাইদু সার্চ ইঞ্জিনে সংক্রামক রোগের কী ওয়ার্ড ব্যবহার করে সার্চ দেওয়ার প্রবণতা বেড়ে গিয়েছিলো।                                                                                    

২০১৮ সালের অক্টোবরে পাওয়া স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন উহানের বৃহত্তম হাসপাতাল তিয়ানিউ’র পার্কিং লটে ১৭১টি গাড়ি আছে। অথচ এক বছর পরে ধারণকৃত ইমেজে দেখা গেছে একই লটে ২৮৫টি গাড়ি আছে, যা আগের বছরের তুলনায় ৬৭ শতাংশ বেশি। একই সময়ের মধ্যে উহানের অন্য হাসপাতালগুলোতে গাড়ির সংখ্যা ৯০ শতাংশ বেশি থাকতে দেখা গেছে।

‘২০১৯ সালের শরৎ ও শীতে ব্যক্তি মালিকানাধীন হাসপাতালগুলোতে তুলনামূলকভাবে অনেক বেশি রোগী দেখা গেছে। ২০১৯ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে ছয়টি হাসপাতালের মধ্যে পাঁচটিতেই দৈনিক রোগীর সংখ্যা তুলনামূলকভাবে সর্বোচ্চ ছিল। ওই সময়ে ইন্টারনেটে বাইদু সার্চ কোয়েরিজ প্রযুক্তি ব্যবহারের প্রবণতা বিশ্লেষণ করেছেন গবেষকরা। তারা দেখেছেন ‘ডায়রিয়া’ ও ‘কাশি’ দিয়ে বেশি সার্চ দেওয়া হয়েছিল।

ব্রাউনস্টেইন বলেন, ‘আমরা দেখেছি  মানুষের মধ্যে ডায়রিয়ার মতো  গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগ নিয়ে জানার আগ্রহ বেড়ে গিয়েচিল এবং তারা এ নিয়ে ইন্টারনেটে সার্চ করছিলো। এ নিয়ে সার্চের হার এতোটাই বেড়ে গিয়েছিলো যে তা ইতিহাসে সর্বোচ্চ। আর এখন আমরা জানি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল উপসর্গ হলো কোভিড-১৯ এর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। উহানে কোভিড-১৯ শনাক্ত হওয়া মানুষদের একটি বড় অংশের মধ্যে উপসর্গ হিসেবে ডায়রিয়া হতে দেখা গিয়েছিলো।’

ব্রাউনস্টেইন ও তার দলের পক্ষ থেকে বলা হয়, ‘গাড়ির সংখ্যা কিংবা সংক্রামক রোগ সম্পর্কে সার্চ করার প্রবণতা বেড়ে যাওয়ার সঙ্গে সরাসরি নতুন ভাইরাসের সম্পর্ক আছে বলে আমরা নিশ্চিত করে বলতে পারব না।  তবে হুয়ানান সিফুড মার্কেটে ভাইরাস শনাক্ত হওয়ার আগে থেকেই ভাইরাসটির অস্তিত্ব ছিল বলে বিভিন্ন গবেষণায় যে দাবি করা হয়েছে তাকে সমর্থন দেয় আমাদের পাওয়া উপাত্ত। এ গবেষণার ফল সেসব পূর্বানুমানকে জোরালো করে যে দক্ষিণাঞ্চলীয় চীনে প্রাকৃতিকভাবে ভাইরাসটির উৎপত্তি হয়েছে।’

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি