কাশ্মির সীমান্তে পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা নিহত

বিদেশ ডেস্ক
২২ জুন ২০২০, ১৮:০৪ আপডেট : ২২ জুন ২০২০, ২০:০৮
image

জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর ভারী গোলাবর্ষণে এক সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। প্রতিরক্ষা মুখপাত্রের বরাতে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, সোমবার রাজৌরি সেক্টরের কাছে সীমান্তে পাকিস্তানি সেনারা গুলি ছুড়লে ভারতীয় ওই সেনা সদস্য নিহত হন।

কাশ্মির সীমান্তে পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা নিহত

সোমবার গোলাবর্ষণে নিহত ভারতীয় সেনা সদস্যের নাম দ্বীপক কারকি।

ভারতের একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, সোমবার সকালের দিকে পুঞ্চ ও রাজৌরি জেলার বেশ কয়েকটি সেক্টরে অস্ত্রবিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণ করে পাকিস্তান। তিনি বলেন, রাজৌরির নওশেরা সেক্টরে ভোর সাড়ে পাঁচটার দিকে অস্ত্রবিরতি লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তান।

এর আগে, গত ৪ জুন রাজৌরি জেলার সুন্দরবানি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর আরেক হাবিলদার পি মাথিয়াঝাগান নিহত হন। ১০ জুন তারকুন্ডি সেক্টরে গুলিতে মারা যান নায়েক গুরচরণ সিং। ১৪ জুন পুঞ্চ জেলায় পাকিস্তানের ভারী গোলাবর্ষণে ২৯ বছর বয়সী সিপাহী লুঙ্গামবি আবোনমি নিহত হন।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
পাকিস্তানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ডিএসপিসহ নিহত ১১
হংকংয়ে স্কুলের টয়লেটে ধূমপানের ভিডিও ভাইরাল, ৬ ছাত্রীকে নিয়ে তদন্ত
হোস্টেলে ঘুমন্ত শিক্ষার্থীর বিছানায় ভেঙে পড়লো ক্যাবিনেট, এরপর যা হলো
সর্বশেষ খবর
লোকসানের পাহাড়ে রাজশাহী চিনিকল, তবুও শুরু হচ্ছে আখ মাড়াই
লোকসানের পাহাড়ে রাজশাহী চিনিকল, তবুও শুরু হচ্ছে আখ মাড়াই
ফের লঘুচাপের আভাস, সারা দেশেই নামতে পারে বৃষ্টি!
ফের লঘুচাপের আভাস, সারা দেশেই নামতে পারে বৃষ্টি!
টিভিতে আজকের খেলা (১২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ নভেম্বর, ২০২৬)
আ.লীগের সাবেক সেই এমপিসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা
আ.লীগের সাবেক সেই এমপিসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও