করোনার মধ্যেই চীনে ফের শুরু হলো কুকুর খাওয়ার উৎসব!

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২০, ১০:০৮আপডেট : ২৪ জুন ২০২০, ১৩:১৪

দুনিয়াজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই চীনে ফের শুরু হয়েছে কুকুর খাওয়ার উৎসব! গত ২১ জুন শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। করোনার মধ্যেই চীনে ফের শুরু হলো কুকুর খাওয়ার উৎসব!

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউলিন শহরে প্রতি বছর ১০ দিনব্যাপী এ আয়োজনে হাজার হাজার মানুষের ঢল নামে। এতে কুকুরের মাংসের স্বাদ নিতে ব্যস্ত থাকেন ক্রেতা-দর্শনার্থীরা। খাওয়াদাওয়ার পাশাপাশি চলে কুকুর কেনাবেচার মস্ত আয়োজন। বিক্রি হয় খাঁচায় বন্দি জীবন্ত কুকুর। কয়েকদিন বয়সের কুকুরছানাও বাদ যায় না এই বিকিকিনি থেকে।

চীনে পশুদের অধিকার নিয়ে কাজ করে হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মুখপাত্র পিটার লি বলেন, তার প্রত্যাশা, প্রাণীদের কথা ভেবে না হলেও শুধু নিজেদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এমন অবস্থার পরিবর্তন হবে।

তিনি জানান, চীনে প্রতি বছর এক কোটি কুকুর ও ৪০ লাখ বিড়াল মারা হয় ব্যবসার জন্য।

চীনের উহান শহরের একটি বাজার থেকে দুনিয়াজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে মনে করা হয়। এ ঘটনায় দুনিয়াজুড়ে সমালোচনার মুখে পড়ে দেশটি। গত এপ্রিলে চীনের প্রথম শহর হিসেবে কুকুর খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সেনজেন শহরের কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বজুড়ে অন্তত ৯১ লাখ মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চার লাখ ৭৪ হাজার ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। সূত্র: রয়টার্স, টেলিগ্রাফ।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
শি-ট্রাম্প বৈঠকের আগেই চীনের বাণিজ্যে জোয়ার
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
সর্বশেষ খবর
বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি
বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি
ঘাম-রোদে ত্বক মলিন? জেনে নিন গরমের দিনের বিউটি টিপস
ঘাম-রোদে ত্বক মলিন? জেনে নিন গরমের দিনের বিউটি টিপস
দেড় বছরের মধ্যে নতুন এফএসআরইউ পাওয়ার চেষ্টা, চীনের সঙ্গে চুক্তি
দেড় বছরের মধ্যে নতুন এফএসআরইউ পাওয়ার চেষ্টা, চীনের সঙ্গে চুক্তি
বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি
বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ