অক্সিজেন সিলিন্ডার সংকট নিয়ে ডব্লিউএইচও’র হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০২০, ১৯:১১আপডেট : ২৫ জুন ২০২০, ১৯:১১

দুনিয়া জুড়ে প্রতি সপ্তাহে যখন নতুন করে দশ লাখ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়ে বলেছে, কোভিড-১৯ রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের সংকটে ভুগছে হাসপাতালগুলো। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, বহু দেশেই এখন অক্সিজেন পাওয়া কঠিন হয়ে গেছে। সরবরাহের চেয়ে চাহিদা বেশি হয়ে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। অক্সিজেন সিলিন্ডার সংকট নিয়ে ডব্লিউএইচও’র হুঁশিয়ারি

করোনাভাইরাসের মহামারিতে বৃহস্পতিবার পর্যন্ত সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯৪ লাখ ছাড়িয়ে গেছে। এই সপ্তাহের মধ্যে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত এই ভাইরাসের শিকার হয়ে মৃতের সংখ্যা চার লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের শ্বাসপ্রশ্বাসের জটিলতা কমাতে প্রয়োজন পড়ে অক্সিজেন সিলিন্ডার।  

ডব্লিউএইচও জানিয়েছে, তারা ১৪ হাজার সিলিন্ডার অক্সিজেন কিনেছে। এগুলো সামনের সপ্তাহের মধ্যে ১২০টি দেশে পাঠানো হবে। এছাড়া আগামী ছয় মাসের মধ্যে দশ কোটি ডলার মূল্যের এক লাখ ৭০ হাজার সিলিন্ডার আগামী ছয় মাসের মধ্যে পাওয়া যাবে।

/জেজে/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
কী, কেন, কীভাবেআইএমএফ প্রতিবেদনে ভারতীয় অর্থনীতি এক ধাপ পেছালো কেন?
নাইজেরিয়ার বাজারে বিমান হামলা, বেসামরিক হতাহতের আশঙ্কা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম