মানবতার অনন্য নজির গড়লো ইন্দোনেশিয়ার জেলেরা

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০২০, ০২:২১আপডেট : ২৭ জুন ২০২০, ০২:২৮

সাগর থেকে উদ্ধার করা প্রায় একশ' রোহিঙ্গাকে আবারও সাগরে ফেরত পাঠাতে চেয়েছিল ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের স্থানীয় প্রশাসন। তবে ওই এলাকার জেলেদের প্রতিবাদের মুখে তা সম্ভব হয়নি। মানবতার অনন্য নজির গড়লো ইন্দোনেশিয়ার জেলেরা

সপ্তাহের শুরুতে ৭৯ জন নারী ও শিশুসহ শ’খানেক রোহিঙ্গা বহনকারী একটি নৌকা উদ্ধার করে আচেহ প্রদেশের জেলেরা। এরপর তাদের উপকূলের কাছাকাছি সাগরে একটি জায়গায় রাখা হয়েছিল। করোনার কারণ দেখিয়ে স্থানীয় প্রশাসন তাদের তীরে ভিড়তে দিতে চায়নি। তাই একটি নতুন নৌকায় খাবার আর গ্যাসোলিন দিয়ে রোহিঙ্গাদের আবারও সাগরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল।

বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জেলেরা প্রতিবাদ শুরু করে। তাদের প্রতিবাদের মুখে বৃহস্পতিবার রোহিঙ্গাদের তীরে নামতে দেয় কর্তৃপক্ষ। এরপর তাদের নিজেদের গ্রামে নিয়ে যায় জেলেরা। সেখানেই তাদের দেখাশোনা করা হবে বলে জানিয়েছেন জেলে হামদানি ইয়াকব।

তিনি বলেন, ‘এটা মানবিক বিষয়। এটা আমাদের উত্তর আচেহর জেলে সমাজের ঐতিহ্যও বলতে পারেন। আমরা আশা করছি, রোহিঙ্গাদের আমাদের গ্রামে দেখাশোনা করা হবে।’ মানবতার অনন্য নজির গড়লো ইন্দোনেশিয়ার জেলেরা

সাইফুল আমরি নামের আরেক জেলে বলেন, ‘সরকার যদি না পারে তাহলে আমরা জেলে সমাজ তাদের সহায়তা করবো। কারণ আমরা মানুষ, তারাও (রোহিঙ্গা শরণার্থীরা) মানুষ এবং আমাদের হৃদয় আছে।’

মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের ভয়াবহতায় জীবন ও সম্ভ্রম বাঁচাতে জীবনের ঝুঁকি  নিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় খোঁজে রোহিঙ্গারা। বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা অনেক রোহিঙ্গাও অপেক্ষাকৃত উন্নত জীবনের আশায় নৌকায় করে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া যেতে আগ্রহী। কিন্তু করোনার কারণে এসব দেশ সম্প্রতি রোহিঙ্গাদের নৌকা তীরে ভিড়তে দিচ্ছে না। ফলে দীর্ঘদিন সাগরে ভেসে থেকে মৃত্যুকে আলিঙ্গন করেছে রাষ্ট্রহীন এ জনগোষ্ঠীর বহু মানুষ।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন শুক্রবার বলেছেন, তার দেশের পক্ষে আর রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া সম্ভব নয়। করোনার কারণে দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। আসিয়ান নেতাদের সঙ্গে টেলিকনফারেন্সে যোগ দিয়ে নিজ প্রশাসনের এমন অবস্থানের জানান দেন তিনি। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম