তৃতীয়বার বিয়ে পেছালেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০২০, ১৪:০৩আপডেট : ২৭ জুন ২০২০, ১৪:০৭
image

‘দেশের স্বার্থে’ আবারও নিজের বিয়ে পিছিয়ে দিয়েছেন  ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার তৃতীয়বারের মতো বিয়ের তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছেন তিনি। এরআগে করোনাভাইরাসের কারণে তার বিয়ে পিছিয়ে গিয়েছিল।

তৃতীয়বার বিয়ে পেছালেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে,  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমিকের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন ফ্রেডিরিকসন। সেখানে বলেছেন, ‘দারুণ এই মানুষটির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে সত্যিই আমি সামনের দিকে তাকিয়ে। তবে স্পষ্টতই এটা সহজে হচ্ছে না। আমরা জুলাই মাসের যে শনিবারে বিয়ের দিন ঠিক করেছি, সেদিনই ব্রাসেলসে ইইউয়ের বৈঠক।’

আগামী ১৭ থেকে ১৮ জুলাই ইউরোপীয় কাউন্সিলের বৈঠক হবে। ব্রাসেলসের ওই বৈঠকে ২৭ সদস্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান উপস্থিত থাকবেন। গত সপ্তাহে ভার্চুয়াল এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডেনমার্কের প্রধানমন্ত্রী জানান, ‘ওই সম্মলনে যোগ দেওয়ার জন্য ডাক পড়েছে। আমাকে আমার দায়িত্বপালন করতে হবে। ডেনমার্কের স্বার্থরক্ষা করতে হবে। তাই আমরা বিয়ের পরিকল্পনা আবার বদলেছি। তবে আমরা শিগগিরই বিয়ে করতে পারব। আমি বোকে (প্রেমিক) সম্মতি জানানোর জন্য অপেক্ষা করছি। বো খুবই সহনশীল।’

/এফইউ/বিএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের