দাবিকৃত ভূখণ্ডের চেয়েও বেশি ভেতরে প্রবেশ করেছে চীন: এনডিটিভি

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০২০, ২০:০৮আপডেট : ২৯ জুন ২০২০, ২০:১৬
image

গালওয়ান উপত্যকায় সীমানা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের ৪২৩ মিটার পর্যন্ত এলাকায় প্রবেশ করতে পেরেছে চীনা বাহিনী। এর মধ্য দিয়ে ১৯৬০ সালে চীন ভারতীয় অংশের যে পরিমাণ ভূমি দাবি করেছিল, এখন তার চেয়েও বেশি ভূমি দখলে নিতে সক্ষম হয়েছে তারা। গালওয়ান উপত্যকায় ভারতীয় অংশে রয়েছে চীনা বাহিনীর ১৬ টি তাঁবু, একটি বড় আশ্রয়ন্দ্রে ও অন্তত ১৪ টি গাড়ি। ২৫ জুন ধারণকৃত স্যাটেলাইট চিত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

প্রতীকী ছবি

এক মাসেরও বেশি সময় ধরে লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনার পর গত ১৫ জুন (সোমবার) উভয় পক্ষ সংঘাতে জড়ায়। এতে ভারতের ২০ সেনা নিহত ও অপর ৭৬ জন আহত হয়। ভারত দাবি করে আসছে, চীনের অন্তত ৪৫ জন হতাহত হয়েছে। তবে চীন সরকারিভাবে কোনও হতাহতের খবর জানায়নি। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার অভিযোগ এনেছে।

সোমবার (২৯ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষের ১০ দিন পর গত ২৫ জুন তোলা উপগ্রহ চিত্রে দেখা গেছে, ভারতের অভ্যন্তরে ৪২৩ মিটার ঢুকে গেছে চীন। ১৯৬০ সালে ‘রিপোর্ট অব দ্য অফিসিয়্যালস অব দ্য গভর্নমেন্টস অব ইন্ডিয়া এন্ড দ্য পিপল’স রিপাবলিক অব চায়না অন দ্য বাউন্ডারি কোশ্চেন’ এ বেইজিং এর পক্ষ থেকে যে পরিমাণ ভূখণ্ড দাবি করার কথা জানা গেছে, তার চেয়ে এর পরিমাণ বেশি।

রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের নাম উল্লেখ না করে বলেন, “লাদাখে ভারতের দিকে যারা খারাপ নজর দিয়েছে, তাদের আমরা উপযুক্ত জবাব দিয়েছি। ভারত বন্ধুত্বের মর্যাদা রাখতে জানে। কিন্তু শত্রুকেও উপযুক্ত জবাব দিতে পারে।”

/এফইউ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী