প্রায় চার মাস পর খুলছে ল্যুভর মিউজিয়াম

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০২০, ১০:২৫ আপডেট : ০৫ জুলাই ২০২০, ১২:৪৪
image

ফ্রান্সে প্রায় চার মাস পর খুলে দেওয়া হচ্ছে বিশ্বের জনপ্রিয় দর্শনীয় স্থান প্যারিসের ল্যুভর মিউজিয়াম। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিশ্বখ্যাত মোনালিসার ছবি রয়েছে এই মিউজিয়ামে। করোনাভাইরাস সংক্রমণজনিত লকডাউনের জেরে গত কয়েক মাস ধরে বন্ধ ছিল এটি।

প্রায় চার মাস পর খুলছে ল্যুভর মিউজিয়াম

ডিরেক্টর জিন লাক মার্টিনেজকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, ল্যুভর মিউজিয়ামের দর্শনার্থীদের বেশিরভাগই বিদেশ থেকে আসেন। গত বছর ল্যুভর পরিদর্শনে গিয়েছিলেন প্রায় ৯৬ লাখ মানুষ।  তবে গত বছরেও এই সময়ে যেখানে প্রতিদিন গড়ে ৪ হাজার থেকে ১০ হাজার দর্শক আসতেন, এবার গত প্রায় চার মাস ধরে তা শূন্য।

জিন লাক মার্টিনেজ জানিয়েছেন, মার্চ মাসের ১৩ তারিখ থেকে বন্ধ থাকার জেরে ৪০ মিলিয়ন ইউরোরও বেশি আর্থিক ক্ষতি হয়েছে ল্যুভর মিউজিয়ামের।

প্রাচীন নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সমন্বয় ল্যুভর মিউজিয়াম। প্যারিসের সীন নদীর তীর ঘেঁষে কাচের তৈরি পিরামিড দিয়ে নবরূপে নির্মিত ল্যুভর মিউজিয়াম এক সময় ফ্রান্সের রাজাদের দুর্গ ও পরবর্তীতে রাজ প্রাসাদ হিসেবে ব্যবহার করা হতো। পর্যটকদের মনে স্বতন্ত্র স্থান করে নিয়েছে জাদুঘরটি।

সোমবার (৬ জুলাই) থেকে ল্যুভর খুললেও দর্শনার্থীদের বেশ কিছু নিয়ম মানতে হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। দর্শনার্থীদের জিনিসপত্র রাখার ঘরটি এখন ব্যবহার করা যাবে না। মিউজিয়াম চত্বরে পাওয়া যাবে না কোনও খাবার।

যে পথ ঘুরে দেখার জন্য ঠিক করা হয়েছে, সেখান দিয়েই যেতে হবে সকলকে। ইচ্ছেমতো ঘুরে বেড়ানো যাবে না। এমনকি মোনালিসার যে ছবি, তার সামনেও দাঁড়ানোর জন্য নির্দিষ্ট জায়গা দাগ করে দিয়েছেন কর্তৃপক্ষ। ছবি তোলার জন্য ওখানেই দাঁড়াতে হবে দর্শকদের।

মিউজিয়াম চত্বরটি মোট চার লক্ষ ৮৫ হাজার বর্গফুট জায়গা জুড়ে অবস্থিত। তার মধ্যে ৪৫ হাজার স্কোয়ার মিটারের মধ্যেই গতিবিধি সীমাবদ্ধ থাকবে সকলের। কোনও প্রদর্শনী বা অনুষ্ঠান হবে না।

/বিএ/
সম্পর্কিত
মিনিটে ২৮ হাজার ফুট নিচে নেমে গেলো ব্রিটিশ এয়ারওয়েজের বিমান
আবাসন নীতিতে ধাক্কা, স্পেনে ২৯ নভেম্বর আগাম নির্বাচন
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে  কার লাভ কার ক্ষতি? 
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে কার লাভ কার ক্ষতি? 
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ