ডা. ফারজানাকে নিয়ে গর্বিত চিকিৎসক স্বামী

মুনজের আহমদ চৌধুরী
০৫ জুলাই ২০২০, ১৪:২৪আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৭:১৫
image

যুক্তরাজ্যের বর্ষসেরা চিকিৎসকদের একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফারজানা হুসেইন সেখানকার স্বাস্থ্য বিভাগের (ন্যাশনাল হেলথ সার্ভিস-এনএইচএস) উদ্যোগে টানানো বিলবোর্ডে স্থান করে নেওয়ায় গর্বিত তার পরিবার। শনিবার (৪ জুলাই) বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে ডা. ফারজানার স্বামী এ কথা জানিয়েছেন।  

স্বামী ডা. শাফি আহমেদের সঙ্গে ডা. ফারজানা

যুক্তরাজ্যের স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১৮ বছর ধরে পূর্ব লন্ডনে চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন ডা. ফারজানা। তার বাবা ১৯৭০ সালে বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) থেকে সেখানে পাড়ি জমান। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সামনের কাতারে থেকে কাজ করেছেন তিনি। গত কয়েক মাস ধরে অনলাইনে স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি ফারজানা টিকা দেওয়ার ক্লিনিকগুলোতে ঘুরে ঘুরে স্বাস্থ্যসেবা দিয়েছেন।

রবিবার এনএইসএস’র বর্ষপূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে নিজেদের ১২ জন স্বাস্থ্যকর্মীকে নিয়ে বিলবোর্ড বানিয়েছে ইংল্যান্ডের স্বাস্থ্য বিভাগ। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ সেখানে অন্যদের সঙ্গে স্থান করে নিয়েছেন ফারজানা।

কন্যা ও পুত্রের সঙ্গে ডা. শাফি ও ডা. ফারজানা

ফারজানার স্বামী শাফি আহমেদও যুক্তরাজ্যের প্রভাবশালী একজন চিকিৎসক। কমিউনিটির অত্যন্ত সুপরিচিত ব্যক্তি ও প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম মিম্বর আলীর ছেলে শাফি বিশ্বের অন্যতম একজন ভার্চুয়াল সার্জন এবং ক্যান্সার বিশেষজ্ঞ। ফারজানা-শাফি দম্পতির এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। ডা. শাফি বাংলা ট্রিবিউনকে বলেন, ফারজানার এই অর্জনে আমরা গর্বিত। তার এই সাফল্যে যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটি আরও এক ধাপ এগিয়ে গেলো।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি যুক্তরাজ্য। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৪১২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৪৪ হাজার ২৮৩ জনের।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
সন্তানদের নিয়ে ব্রিটেনে ফিরছেন প্রিন্স হ্যারি-মেগান
বিশ্বের উষ্ণতা বাড়াতে পারে উড়োজাহাজের তৈরি ‘কনট্রেল’, এড়াতে নতুন উদ্যোগ
লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সর্বশেষ খবর
ধামরাইয়ে ড্রেজারে ডাকাতি, পাইপগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬
ধামরাইয়ে ড্রেজারে ডাকাতি, পাইপগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬
সন্তানদের নিয়ে ব্রিটেনে ফিরছেন প্রিন্স হ্যারি-মেগান
সন্তানদের নিয়ে ব্রিটেনে ফিরছেন প্রিন্স হ্যারি-মেগান
বিজিবির চেকপোস্টে এসে মিয়ানমারের বাহিনীর সদস্য পরিচয় দেওয়া ১৪ জন আটক
বিজিবির চেকপোস্টে এসে মিয়ানমারের বাহিনীর সদস্য পরিচয় দেওয়া ১৪ জন আটক
এবার নিজের জন্য নয়, মাদ্রিদের জন্য কাজ করতে চাই: রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায়  
এবার নিজের জন্য নয়, মাদ্রিদের জন্য কাজ করতে চাই: রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায়  
সর্বাধিক পঠিত
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট