দ্বিগুণ হচ্ছে রিয়াদ, বরাদ্দ ৮০০০ কোটি ডলার

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০২০, ২০:০০আপডেট : ০৬ জুলাই ২০২০, ২০:০৩
image

সৌদি আরবের রাজধানী রিয়াদকে ঘিরে একটি বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার। আরব নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, শহরটিকে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করতে ৮ হাজার কোটি মার্কিন ডলার ধার্য করেছে কর্তৃপক্ষ।

দ্বিগুণ হচ্ছে রিয়াদ, বরাদ্দ ৮০০০ কোটি ডলার

উচ্চাভিলাষী এই পরিকল্পনার কথা জানিয়েছেন রিয়াদ শহর কর্তৃপক্ষ রয়াল কমিশন ফর দ্য সিটি অব রিয়াদের প্রেসিডেন্ট ফাহাদ আল-রাশীদ।

আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বর্তমানে রিয়াদ সৌদি আরবের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি। আমরা শহরটিকে এবার ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে চাই। ভিশন ২০৩০ এর আওতায় আগামী কয়েক বছরে শহরকে দ্বিগুণ করা হবে। এখানে বসবাসরত মানুষের সংখ্যাও দ্বিগুণ হবে।

আল-রাশীদ জানিয়েছেন, ইতোমধ্যে সেই লক্ষ্যকে সামনে এগিয়ে নিতে ১৮টি মেগা প্রজেক্টের কাজ চলছে, যার নির্মাণ খরচ ধরা হয়েছে আড়াই হাজার কোটি ডলার। প্রকল্পগুলোর নির্মাণকাজ শেষ হলে অর্থনীতি দ্রুত অগ্রসর হবে। তৈরি হবে নতুন কর্মসংস্থান।

ধারণা করা হচ্ছে, আগামী দশ বছরের মধ্যেই রিয়াদের জনসংখ্যা দ্বিগুণ হয়ে ১ কোটি ৫০ লক্ষ হবে।

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম