ব্রিটিশ জাহাজ কোম্পানির বিরুদ্ধে মামলার অনুমতি পেলেন বাংলাদেশি নারী

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০২০, ১৬:৪১আপডেট : ১৫ জুলাই ২০২০, ২০:৫৫

ব্রিটিশ জাহাজ কোম্পানি মারান (ইউকে) লিমিটেডের বিরুদ্ধে মামলার অনুমতি পেয়েছেন বাংলাদেশি নারী হামিদা বেগম। প্রতিষ্ঠানটির ইকতা নামের আটতলা সমান উঁচু একটি জাহাজ থেকে পড়ে তার স্বামী মোহাম্মদ খলিল মোল্লাহর (৩২) মৃত্যু হয়েছিল। এ ঘটনায় তাকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে মামলার অনুমতি দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। ব্রিটিশ জাহাজ কোম্পানির বিরুদ্ধে মামলার অনুমতি পেলেন বাংলাদেশি নারী

এ মামলায় জিতলে হামিদা বেগমের এক লাখ পাউন্ড ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মারান (ইউকে) লিমিটেড ওই সুপার ট্যাংকারটি বিক্রির সঙ্গে জড়িত ছিল। ২০১৮ সালে চট্টগ্রামের একটি শিপব্রেকিং ইয়ার্ডে তিন লাখ টন ওজনের বিশালাকৃতির ওই জাহাজে কাজ করছিলেন খলিল। কাজ করার সময় একপর্যায়ে উপর থেকে পড়ে তার মৃত্যু হয়।

২০১৯ সালের এপ্রিলে এ নিয়ে ব্রিটিশ আদালতের শরণাপন্ন হন মৃত খলিলের স্ত্রী হামিদা বেগম। সোমবার হাইকোর্টের আদেশে বলা হয়, খলিলকে সুরক্ষা দেওয়া মারান-এর দায়িত্ব ছিল।

এ রায়ের ব্যাপারে এখন পর্যন্ত মারান (ইউকে) লিমিটেডের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মারান (ইউকে) লিমিটেড মূলত গ্রিসের অ্যাঞ্জেলিকোসিস গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। শ্রমিক খলিল মোল্লাহ সরাসরি প্রতিষ্ঠানটির নিয়োগপ্রাপ্ত ছিলেন না। অন্য একটি কোম্পানিকে পুরনো জাহাজটি ভাঙার দায়িত্ব দিয়েছিল মারান। চট্টগ্রামের শিপব্রেকিং ইয়ার্ডে এ কাজ করতে গিয়েই মৃত্যু হয় খলিলের।

সোমবারের রায়ে যুক্তরাজ্যের হাইকোর্ট বলেছেন, দেশটির কোনও প্রতিষ্ঠান বাংলাদেশ, ভারত বা পাকিস্তানে তাদের কোনও জাহাজ ভাঙার জন্য পাঠালে, এগুলো ভাঙতে গিয়ে কোনও শ্রমিক হতাহত হলে সংশ্লিষ্ট কোম্পানিকে তার দায়ভার গ্রহণ করতে হবে। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ