প্রশিক্ষিত কুকুর দিয়ে করোনা রোগী শনাক্ত করবে চিলি

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০২০, ২০:৪৩আপডেট : ১৫ জুলাই ২০২০, ২২:৫৩

প্রশিক্ষিত কুকুর দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের উদ্যোগ নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। এ লক্ষ্যে দেশটি ইতোমধ্যে কুকুরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করছে। শরীরের গন্ধ শুঁকে করোনায় আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করতে পারবে এসব প্রশিক্ষিত কুকুর। প্রশিক্ষিত কুকুর দিয়ে করোনা রোগী শনাক্ত করবে চিলি

চিলির পুলিশ সাধারণত তাদের একটি লাব্রাডর এবং তিনটি গোল্ডেন রিট্রিভার কুকুরকে মাদক ও বিস্ফোরক খুঁজে বের করার কাজে লাগায়। কখনও নিখোঁজ ব্যক্তিদের খোঁজেও কাজে লাগানো হয় কুকুরগুলোকে। এবার এর সঙ্গে যুক্ত হলো করোনা রোগী খুঁজে বের করা।

করোনাভাইরাসের কোনও গন্ধ নেই। তবে এই প্রকল্পের সঙ্গে যুক্ত পশুরোগ বিশেষজ্ঞ ফার্নান্দো মারডোনস বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শরীরে যে মেটাবলিক পরিবর্তন হয়, তার ফলে মানুষের ঘামের গন্ধ বদলে যায়। এতে করে কোভিড-১৯ আক্রান্ত মানুষকে আলাদা করে শনাক্ত করতে পারবে কুকুর।

আগামী আগস্ট মাসের মধ্যে কুকুরকে এই কাজে প্রশিক্ষণ দিয়ে রেলস্টেশন আর বিমানবন্দরে মোতায়েনের কথা ভাবছে চিলির পুলিশ। সূত্র: বিবিসি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি