পরমাণু সমঝোতা রক্ষার অঙ্গীকার ইউরোপীয় ইউনিয়নের

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০২০, ১২:৪৬আপডেট : ১৯ জুলাই ২০২০, ১২:৪৭

ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর মধ্যে মধ্যে সাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আঞ্চলিক জোটটির পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল ২০১৫ সালের ওই চুক্তিটি নিয়ে ইইউ-এর এমন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। পরমাণু সমঝোতা রক্ষার অঙ্গীকার ইউরোপীয় ইউনিয়নের

জোসেপ বোরেল বলেন, সমঝোতা কার্যকর করে তোলার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন কাজ করবে।

শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে জোসেপ বোরেল বলেন, ‘আমি পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করেছি এবং মনে করি ইরানের সঙ্গে সমঝোতা রক্ষা করা জরুরি। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের জয়েন্ট কমিশনের সমন্বয়ক হিসেবে আমি আমার ভূমিকা পালন করে যাব।’

পরমাণু সমঝোতা স্বাক্ষরের পঞ্চম বার্ষিকী উপলক্ষে ভূমধ্যসাগরীয় সংলাপ ২০২০-এ দেওয়া ভার্চুয়াল বক্তৃতার পূর্ণাঙ্গ ভিডিও জোসেপ বোরেল তার টুইটার পোস্টে যুক্ত করেছেন।

তিনি বলেন, ‘দুইটি কারণে পরমাণু সমঝোতা রক্ষা করা জরুরি। প্রথমত বিশ্বের সামনে এ সমঝোতার বিকল্প নেই। দ্বিতীয়ত আমরা যদি নতুন একটি চুক্তি করতে চাই তাহলে সেটি হবে ট্রাম্পের প্রত্যাশিত চুক্তি যা সম্ভব নয়।’

জোসেপ বোরেল বলেন, ‘১২ বছরের আলোচনা শেষে মতভিন্নতা দূর করে এই চুক্তি হয়েছিল। এটি ছিল পুরো দুনিয়ার জন্য এক বিশাল সফলতা।’

তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তাদের টানা ১৫টি প্রতিবেদনে বলেছে, এই সমঝোতার আলোকে তেহরান তার পরমাণু কর্মসূচির ক্ষেত্রে যাবতীয় বাধ্যবাধকতা মেনে চলছে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ইতালিতে দুই হাজার বছরের প্রাচীন রোমান জাহাজের সন্ধান
চোখের পলকে তীব্র স্রোতে ভেসে গেলো লোহার সেতু
জীবিত মাকে ‘মৃত’ বানিয়ে জমি দখল, দুই ছেলে গ্রেফতার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
দিনভর আলোচনায় থাকা ইংলিশ কোচ জানালেন কৃতজ্ঞতা
দিনভর আলোচনায় থাকা ইংলিশ কোচ জানালেন কৃতজ্ঞতা
ইতালিতে দুই হাজার বছরের প্রাচীন রোমান জাহাজের সন্ধান
ইতালিতে দুই হাজার বছরের প্রাচীন রোমান জাহাজের সন্ধান
মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে সার্কের মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ
মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে সার্কের মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা
১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা