নতুন করে করোনার প্রকোপ, চীনের উরুমকিতে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০২০, ১৪:১১আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৭:১৭
image

নতুন করে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ায় চীনের জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকিতে 'যুদ্ধ পরিস্থিতি' ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে নতুন করে ১৭ জন রোগী শনাক্ত হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানকার মানুষজনের চলাচলের ওপর আরোপ করা হয়েছে কড়া বিধিনিষেধ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চীনের উরুমকি শহর

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। তবে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। সংক্রমণ বা মৃত্যুর তালিকায় প্রথম ২০টি দেশ বা অঞ্চলের মধ্যেও নেই চীন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চীনে করোনায় আক্রান্ত হয়েছে ৮৫ হাজারের বেশি মানুষ, মৃত্যু হয়েছে ৪,৬০০ জনের।

কয়েক মাস পর গত বুধবার (১৫ জুলাই) জিনজিয়ান প্রদেশে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়। শনিবার (১৮ জুলাই) প্রদেশটির রাজধানী উরুমকিতে ১৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া পর্যবেক্ষণে রয়েছে ২৬৯ জন। এমন পরিস্থিতিতে শহরটিতে ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করা হয়েছে।

এরইমধ্যে উরুমকিতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া সেখানকার সব ফ্লাইট চলাচল ও পাতাল রেলসেবা স্থগিত করা হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনে স্থানীয় এক কর্মকর্তা বলেন, ‘পুরো শহর এখন একটি যুদ্ধ পরিস্থিতির মুখে প্রবেশ করেছে। এর ফলে সব ধরনের দলবদ্ধ কার্যক্রম বন্ধ থাকবে।’

জনসমাগম কমাতে এরইমধ্যে বাসাবাড়িতে অতিথিদের আগমনে বিধিনিষেধ জারি করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের শহরের বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। যদি শহরের বাইরে যেতেই হয়, তবে তাদের করোনা পরীক্ষা করতে বলা হয়েছে।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের