জুনিয়র এশিয়া কাপ হকিতে বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। শুক্রবার ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল।
বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন মেহেদী ও মুন্না। তবে বড় ব্যবধানে হেরে যাওয়ায় আগামী যুব হকি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
টুর্নামেন্টে বাংলাদেশের এখনো একটি ম্যাচ বাকি। আগামীকাল সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে তারা। সেখানে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য থাকবে বাংলাদেশের।









