সুদানে সহিংসতায় নিহত ৬০: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০২০, ১০:৩০আপডেট : ২৭ জুলাই ২০২০, ১০:৩৪
image

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলে নতুন করে সহিংসতায় ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আহত হয়েছে আরও ৬০ জন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সুদানে সহিংসতায় নিহত ৬০: জাতিসংঘ

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় সংস্থা (ওসিএইচএ) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় প্রায় ৫শ জন সশস্ত্র ব্যক্তি বেইদার উত্তরাঞ্চলীয় মাস্তেরি শহরে হামলা চালায়।  হামলাকারীরা স্থানীয় মাসালিত সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা বাড়ি ঘর এবং স্থানীয় বাজার থেকে জিনিসপত্র লুট করেছে এবং আগুন ধরিয়ে দিয়েছে।

ওসিএইচএর খারতুম অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এটা সর্বশেষ হামলার ঘটনা যেখানে বেশ কিছু গ্রাম এবং বাড়ি-ঘর, মার্কেট এবং দোকান-পাটে আগুন দেওয়া হয়েছে এবং বিভিন্ন অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে।

এদিকে, ওই হামলার পর শত শত স্থানীয় লোকজন কর্তৃপক্ষের কাছ থেকে আরও বেশি সুরক্ষার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে। মাসালিত সম্প্রদায়ের লোকজন বলছে, কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে তারা তাদের মৃত স্বজনদের মরদেহ দাফন করবে না।

এদিকে, রবিবার সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক জানিয়েছেন, সরকার ওই অঞ্চলের নাগরিকদের সুরক্ষায় নিরাপত্তা বাহিনী পাঠাবে। তিনি এই বিবৃতি দেওয়ার দু'দিন আগেই বন্দুকধারীরা ওই অঞ্চলে হামলা চালিয়ে শিশুসহ কমপক্ষে ২০ বেসামরিক নাগরিককে হত্যা করে।

/বিএ/
সম্পর্কিত
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াচ্ছে চীন, মিসরে উষ্ণ অভ্যর্থনা পেলেন শি
সর্বশেষ খবর
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’