করোনায় আক্রান্ত ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০২০, ২২:১৯আপডেট : ২৭ জুলাই ২০২০, ২২:২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান (৫৪)-এর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে পরীক্ষায় তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ। করোনায় আক্রান্ত ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ট্রাম্প প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, রবার্ট ও’ব্রায়ানের করোনার মৃদু লক্ষণ রয়েছে। তিনি বর্তমানে সেলফ আইসোলেশনে থেকেই কাজ করছেন।

ইতোপূর্বে ট্রাম্প প্রশাসনের আরও একাধিক সদস্যের করোনা শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে রবার্ট ও’ব্রায়ানই সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার-এর হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত ৪৩ লাখ ৯১ হাজার ৩১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে এক লাখ ৪৯ হাজার ৯৭১ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে।

/এমপি/
সম্পর্কিত
হরমুজ দিয়ে গোপন অভিযানে তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
১০ বছরে দ্বিগুণ বেড়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়ালো ৪০ ট্রিলিয়ন
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক
সর্বশেষ খবর
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চরমোনাই পীরের অভিনন্দন 
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চরমোনাই পীরের অভিনন্দন 
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়ার সাইটের অ্যাডমিনসহ গ্রেফতার ২
বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়ার সাইটের অ্যাডমিনসহ গ্রেফতার ২
মেঘনার পাড়ে হারিয়ে যেতে বসা ইতিহাস, উলানিয়া জমিদারবাড়িতে একদিন
মেঘনার পাড়ে হারিয়ে যেতে বসা ইতিহাস, উলানিয়া জমিদারবাড়িতে একদিন
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন