ভারতে প্রথমবারের মতো একদিনে অর্ধলক্ষাধিক করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০২০, ১৬:৪৮আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৭:৫৮

ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। প্রতিদিনই যেন শনাক্তের নতুন রেকর্ড তৈরি হচ্ছে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫২ হাজার ১২৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৮৩ হাজার ৭৯২। ভারতে প্রথমবারের মতো একদিনে অর্ধলক্ষাধিক করোনা শনাক্ত

কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনায় অন্তত ৭৭৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ হাজার ৯৬৮।
আক্রান্তদের মধ্যে ১০ লাখ ২০ হাজার ৫৮২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। ভারতে বর্তমানে করোনা থেকে সুস্থতার হার ৬৪ দশমিক ৪৩ শতাংশ।
ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলেছে মহারাষ্ট্রে। প্রতিদিনই সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ।
যে পাঁচটি রাজ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলেছে সেগুলো হচ্ছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক ও উত্তরপ্রদেশ। সরকারি পরিসংখ্যান বলছে, বুধবার শনাক্ত হওয়া নতুন করোনা রোগীদের মধ্যে ৬৬ দশমিক ৪১ শতাংশই এই পাঁচ প্রদেশের বাসিন্দা।
করোনায় মৃত্যুর হিসাবে গত ২৪ ঘণ্টায় যে পাঁচটি রাজ্য শীর্ষে রয়েছে সেগুলো হচ্ছে মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। বুধবার যতজন করোনা রোগীর মৃত্যু হয়েছে তার ৭৪ দশমিক ৫৮ শতাংশই এই পাঁচ রাজ্যের বাসিন্দা ছিলেন।
ব্লুমবার্গ জানিয়েছে, ভারতের কয়েকটি বৃহৎ বস্তিতে বসবাসকারী মানুষদের ১০ জনের মধ্যে প্রায় ৬ জনের শরীরেই করোনাভাইরাসকে রুখতে অ্যান্টিবডি তৈরি হয়েছে, যা করোনা সংক্রমণ মোকাবিলায় একটি ভালো লক্ষণ। ফলে মানুষের মধ্যে করোনা প্রতিরোধক শক্তি স্বাভাবিকভাবেই বাড়ছে।
বুধবারই কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আগামী ৫ আগস্ট থেকে সারা দেশে আনলক-৩ পর্ব শুরু হচ্ছে। এই পর্বে কনটেইনমেন্ট জোনের বাইরে জিম ও যোগকেন্দ্রগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি থাকছে না কোনও নাইট কারফিউ। তবে আগের মতোই বন্ধ থাকবে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। বন্ধ থাকবে পানশালা, বিনোদন পার্ক, শপিং মল ও সিনেমা হল। নিষেধাজ্ঞা থাকবে গণজমায়েতে। বন্ধ থাকবে সারা দেশে ট্রেন ও মেট্রোর মতো গণপরিবহনও। সূত্র: এনডিটিভি

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম