অক্টোবরেই ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে রাশিয়া: আরআইএ

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০২০, ১৫:২৪আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৭:১৫
image

অক্টোবর মাস থেকেই দেশের জনগণের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। সে দেশের স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় এ খবর দেওয়া হয়েছে।

অক্টোবরেই ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে রাশিয়া: আরআইএ

এ সপ্তাহেই সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগস্টেই রাষ্ট্রীয় গবেষণাগারে তৈরি একটি ভ্যাকসিনকে স্থানীয় পর্যায়ে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হবে। এরপর তা চিকিৎসাকর্মীদের শরীরে প্রয়োগ করা হবে। একইভাবে সিএনএন-এর ৩০ জুলাই (বুধবার) তারিখের প্রতিবেদনেও রুশ কর্মকর্তাদের সূত্রে ১০ আগস্টের মধ্যে ভ্যাকসিন অনুমোদন দেওয়ার কথা জানানো হয়।

শনিবার রাষ্ট্রীয় রুশ বার্তা সংস্থা আরআইএ স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছে, অক্টোবর মাস থেকে জনগণকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। শুরুতে ডাক্তার ও শিক্ষকদের শরীরে এটি প্রয়োগ করা হবে। তবে ভ্যাকসিনটির ব্যাপারে বিস্তারিত তথ্য জানায়নি আরআইএ। ১২ জুলাই রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ করেছে তারা। ২২ জুলাই (বুধবার) রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের ভ্যাকসিনটি প্রস্তুত। 

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম