চীনে নতুন সংক্রামক রোগের প্রকোপ, আক্রান্ত ৬০, মৃত ৭

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০২০, ১৮:৪৯আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২০:০২

চীনে নতুন একটি সংক্রামক রোগের প্রকোপ দেখা দিয়েছে। রক্তচোষা পোকাবাহিত এই রোগটিতে এবছরের প্রথমার্ধে অন্তত ৬০ জন আক্রান্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে সাত জনের। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বুধবার বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে ৩৭ জন ও আনহুই প্রদেশে ২৩ জন আক্রান্ত হয়েছে। মানুষ থেকে মানুষের মধ্যে নতুন এই রোগটি সংক্রমণের বিষয়েই সতর্ক করে দিয়েছে সংবাদমাধ্যমটি। চীনে নতুন সংক্রামক রোগের প্রকোপ, আক্রান্ত ৬০, মৃত ৭

বিশ্বজুড়ে মহামারিতে পরিণত হওয়া করোনাভাইরাসের বিস্তার ঘটেছে চীন থেকে। দেশটির উহান শহর থেকে গত বছরের ডিসেম্বর থেকে ছড়িয়ে পড়তে শুরু করা ভাইরাসটি ইতোমধ্যে বিশ্বের লাখ লাখ মানুষের প্রাণ কেড়েছে। ভাইরাসের বিস্তার রোধে আরোপ করা লকডাউনের কারণে শত শত কোটি ডলারের ক্ষতির মুখে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। আর এর মধ্যেই দেশটিতে নতুন সংক্রামক রোগের প্রকোপের কথা জানা গেলো।

নতুন এই রোগে আক্রান্ত হয়ে একমাস পর সুস্থ হয়ে ওঠেন চীনের জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিং এর এক নারী বাসিন্দা। তিনি জানান তার জ্বর ও কাশির মতো লক্ষণ দেখা দেয়। ডাক্তাররা তার শরীরে লিউকোলাইট ও রক্তের প্লাটিলেটের ঘাটতি দেখতে পান। এক মাসের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। নতুন এই রোগের জন্য দায়ী করা হচ্ছে এসএফটিএস (সিভিয়ার ফিভার উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম) ভাইরাসকে।

এসএফটিএস ভাইরাস যদিও নতুন কোনও ভাইরাস নয়। ২০১১ সালে এই ভাইরাসটির প্যাথোজেন আলাদা করে ফেলে চীন। বিশেষজ্ঞদের ধারণা রক্তচোষা পোকার মাধ্যমেই ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়েছে। আর এটি মানুষ থেকে মানুষের মধ্যেও ছড়াতে পারে।

বেইজিংয়ের স্বাস্থ্যকর্তারা বলছেন, সাধারণত গাছে, ঘাসে বা পাতায় থাকে এই রক্তচোষা পোকা, অনেকটা এঁটুলির মতো। বাড়িতে পোষা কুকুর বা বিড়ালের শরীরেও দেখা যায় এই পোকা। যদিও এমনিতে এই পোকা কামড়ালে কোনও সমস্যা হয় না। তবে যদি এদের শরীরে ভাইরাস থাকে, তাহলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের