ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে নিখোঁজ তিন কাশ্মিরিকে হত্যার অভিযোগ

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০২০, ১৮:৫৭আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৯:২১

কাশ্মিরে নিখোঁজ তিন তরুণের পরিবারের অভিযোগ, ভারতীয় সেনাবাহিনীর সাজানো অভিযানে তারা নিহত হয়েছেন। গত ১৮ জুলাই দক্ষিণাঞ্চলীয় সোপিয়ান জেলায় এক অভিযানে নিহতদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই তরুণদের শনাক্ত করে তাদের পরিবারের সদস্যরা। ভারতীয় সেনাবাহিনীর দাবি, ওই অভিযানে নিহতরা পাকিস্তানি সন্ত্রাসী। তবে পরিবারের দাবি, কাজের খোঁজে বের হয়ে যাওয়ার পর থেকেই এই তরুণেরা নিখোঁজ ছিল। তাদের নির্দোষ প্রমাণে মোবাইল ফোনের কলরেকর্ড ও আগের আচরণ তদন্তের দাবি তুলেছেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে নিখোঁজ তিন কাশ্মিরিকে হত্যার অভিযোগ

এ বছর কাশ্মিরের স্বাধীনতাকামীদের বিরুদ্ধে অভিযান জোরালো করেছে ভারতীয় সেনাবাহিনী। জানুয়ারি থেকে এখন পর্যন্ত শতাধিক স্বাধীনতাকামী বিভিন্ন অভিযানে নিহত হয়েছেন।

পরিবারের সদস্যরা বলছেন, তিন চাচাতো ভাই আবরার খাটানা (১৮), ইমতিয়াজ আহমেদ (২১) ও আবরার আহমেদ (২৫) গত ১৬ জুলাই রাজৌরি জেলার বাড়ি থেকে কাজের সন্ধানে বেরিয়ে যায়। তবে একদিনের মাথায় পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই তরুণদের আরেক ভাই নাসিব খাটানা বলেন, আজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি থেকে তাদের চিহ্নিত করতে পারি।

নিখোঁজ এক তরুণের বাবা মো. ইউসুফ জানান, ছেলে গত ১৭ জুলাই সর্বশেষ তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। তার পরদিন থেকেই তাদের তিন ভাইয়েরই ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। ছবি দেখে শনাক্ত করার পর এখন এই তরুণদের মরদেহ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এদিকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, ভারতীয় বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে। এক বিবৃতিতে তিনি বলেন, অভিযানে নিহত ওই তিন সন্ত্রাসীকে চিহ্নিত করা সম্ভব হয়নি আর তাদের মরদেহ প্রচলিত নিয়মে সৎকার করা হয়েছে। তিনি জানান, তাদের মরদেহ সীমান্তবর্তী একটি গ্রামে সমাহিত করা হয়েছে।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি