ভোট জালিয়াতির বিষয়ে আবারও সতর্ক করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০২০, ২১:৩২আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:৩২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অনুসারী রিপাবলিকান সমর্থকদের সতর্ক করে দিয়ে বলেছেন, তার বিরোধীরা আগামী নভেম্বরের নির্বাচনে ভোট চুরি করতে পারে। নর্থ ক্যারোলিনায় দলীয় সম্মেলনের প্রথম দিনে ট্রাম্প বলেন, তারা কোভিড ব্যবহার করে আমেরিকান জনগণের সঙ্গে প্রতারণা করতে চাইছে। ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ ব্যবহার করে জালিয়াতি হতে পারে বলে আবারও দাবি করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডাকবিভাগের জন্য ২৫০০ কোটি ডলার বরাদ্দ দিতে গত ২২ আগস্ট প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। ডাকবিভাগের ব্যয়সংকোচন ও নিয়ম-নীতির যেসব পরিবর্তনের কারণে ডাকযোগে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে, সেগুলো থামিয়ে দেওয়ার কথা বলা হয়েছে ওই বিলে। করোনাভাইরাসের মহামারির কারণে এবারে বহু মার্কিন ভোটার ডাকযোগে ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। ট্রাম্পের দাবি ভোটদানের এই প্রক্রিয়ার মাধ্যমে জালিয়াতির সুযোগ পাবে তার বিরোধীরা।

তবে বিশেষজ্ঞ এবং ভোট কর্মকর্তারা ট্রাম্পের অভিযোগ খারিজ করে দিয়ে বলছেন এই প্রক্রিয়ায় জালিয়াতি কিংবা ষড়যন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও এই প্রক্রিয়া নিয়মিত ব্যবহার করেছেন।

সাম্প্রতিক সবগুলো জনমত জরিপেই দেখা যাচ্ছে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোস বাইডেনের চেয়ে খানিক পিছিয়ে আছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা বাইডেন প্রায় দশ পয়েন্টে এগিয়ে আছেন তার চেয়ে।

সোমবার রিপাবলিকান পার্টির কনভেনশনে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প অভিযোগ করেন ডেমোক্র্যাটরা করোনাভাইরাস মহামারি ব্যবহার করে ভোট চুরি করতে চাইছে। তিনি বলেন, ‘আগামী নির্বাচন আমাদের কাছ থেকে তারা কেড়ে নিতে পারে কেবল জালিয়াতির মাধ্যমে। আমরাই জিতবো।’

উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনের আগেও প্রতিদ্বন্দ্বি হিলারি ক্লিনটনের চেয়ে জনমত জরিপে পিছিয়ে থেকে জালিয়াতির চেষ্টার অভিযোগ তুলেছিলেন ট্রাম্প।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে?
চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে?
হাওর ভ্রমণে মেনে চলুন প্রশাসনের ১৩ নির্দেশনা
হাওর ভ্রমণে মেনে চলুন প্রশাসনের ১৩ নির্দেশনা
‘বাংলাদেশ-চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক অন্যতম চালিকাশক্তি’
‘বাংলাদেশ-চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক অন্যতম চালিকাশক্তি’
ট্রান্সফার নাটকের মাঝেই অ্যাতলেতিকোর অনুশীলনে অনুপস্থিত আলভারেজ!
ট্রান্সফার নাটকের মাঝেই অ্যাতলেতিকোর অনুশীলনে অনুপস্থিত আলভারেজ!
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ