হামাস নেতাদের অভ্যর্থনা জানানোয় এরদোয়ানের সমালোচনায় যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২০, ১৫:৫৯ আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৭:৫৪

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদের অভ্যর্থনা জানানোয় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে  ধরা হয়। হামাস নেতাদের অভ্যর্থনা জানানোয় এরদোয়ানের সমালোচনায় যুক্তরাষ্ট্র

মঙ্গলবার ইস্তানবুলে হামাসের শীর্ষস্থানীয় দুই নেতাকে অভ্যর্থনা জানান তুর্কি প্রেসিডেন্ট। তুরস্ক হামাসকে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হিসেবে বিবেচনা করলেও যুক্তরাষ্ট্র দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে থাকে।

শনিবার তুর্কি সরকারের এক বিবৃতিতে বলা হয়, এরদোয়ান হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ২০২০ সালে এ নিয়ে দ্বিতীয়বারের মতো হামাস নেতাদের স্বাগত জানিয়েছেন এরদোয়ান। এর আগে গত ফেব্রুয়ারিতে দলটির নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন তুর্কি প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, হামাসের মতো একটি ‘সন্ত্রাসী সংগঠনের’ সঙ্গে এরদোয়ানের তৎপরতা তুরস্ককে কেবল আন্তর্জাতিক সম্প্রদায় থেকেই বিচ্ছিন্ন করে তুলবে। এটি ফিলিস্তিনিদের জন্যও ক্ষতিকর।

ওয়াশিংটন বলছে, হামাসের সঙ্গে এরদোয়ানের ঘনিষ্ঠতা ‘গাজা থেকে শুরু হওয়া সন্ত্রাসবাদী হামলা’ রোধের আন্তর্জাতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। বিষয়টি নিয়ে আঙ্কারার কাছে আমাদের উদ্বেগ তুলে ধরা অব্যাহত রেখেছি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলা
এশিয়ার প্রভাবশালী নারী ব্যবসায়ীদের তালিকায় কে এই রশ্নি নাদার?
রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের
সর্বশেষ খবর
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসছে?
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসছে?
জার্মান পর্যটকের ল্যাপটপ কীভাবে গেলো কাপড়ের দোকানে?
জার্মান পর্যটকের ল্যাপটপ কীভাবে গেলো কাপড়ের দোকানে?
বিএনপির কাউন্সিল ঘিরে ‘ধোঁয়াশা’, আগেই ভারমুক্ত হচ্ছেন রিজভী?
বিএনপির কাউন্সিল ঘিরে ‘ধোঁয়াশা’, আগেই ভারমুক্ত হচ্ছেন রিজভী?
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও