যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আরও এক কৃষ্ণাঙ্গ নিহত

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২০, ১৩:০০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৩:০১
image

পুলিশের বর্ণবাদী আচরণের প্রতিবাদে চলমান বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রে আরও একজন কৃষ্ণাঙ্গ তরুণ পুলিশি হত্যার শিকার হয়েছেন। সিবিএস-লস অ্যাঞ্জেলসের প্রতিবেদন অনুসারে, নিহত ব্যক্তির নাম ডিজন কিজ্জি। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান ২৯ বছর বয়সী এই তরুণ।

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আরও এক কৃষ্ণাঙ্গ নিহত

গত কয়েক মাসে মার্কিন পুলিশের হাতে জর্জ ফ্লয়েড থেকে শুরু করে জ্যাকব ব্লেক পর্যন্ত বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ প্রাণহানি বা গুরুতর  হয়েছেন। তালিকায় সোমবার যুক্ত হলেন ডিজন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে শতাধিক লোক সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে শেরিফ স্টেশনের দিকে যান এবং ন্যায়বিচার দাবি করেন।

স্থানীয় শেরিফ লেফটেন্যান্ট ব্র্যান্ডন ডিন দাবি করেছেন,  ‘ভেহিকল কোড’ লঙ্ঘন করার অভিযোগে ডিজনকে থামানোর চেষ্টা করেন লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের ডেপুটিরা। সাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন তিনি। পুলিশ তাকে পিছু ধাওয়া করে ধরে ফেললে, তিনি এক ডেপুটির মুখে ঘুষি চালিয়ে দেন।

কাউন্টি শেরিফ লেফটেন্যান্ট ব্র্যান্ডন ডিন সাংবাদিকদের আরও বলেন,  ‘ডেপুটিরা লক্ষ্য করেন, পড়ে যাওয়া কাপড়ের ভেতর একটি কালো রঙের সেমি-অটোমেটিক হ্যান্ডগান রয়েছে। এর কারণেই তখন গুলির ঘটনা ঘটে।’

গুলিবিদ্ধ হওয়ার আগে অভিযুক্ত ব্যক্তি কাপড়ের মধ্যে থাকা অস্ত্রটি ধরতে যাচ্ছিলেন কি না তা এখনও নিশ্চিত নয়। ডিন জানিয়েছেন, এ ঘটনায় জড়িত ডেপুটিদের এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে ‘তার কাছে অস্ত্র ছিল এবং তিনি এক ডেপুটিকে আঘাত করেছেন’।

এর আগে ২৩ আগস্ট পুলিশের গুলিতে উইসকনসিনের কেনোশা শহরে গুরুতর আহত হন আরেক কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেক। পরপর সাতটি গুলিতে ব্লেকের মেরুদণ্ড কয়েক টুকরো হয়ে যায়। অস্ত্রোপচার হলেও এই কৃষ্ণাঙ্গ যুবক স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারবেন না। ব্লেকের আইনজীবী বেন ক্রাম্প জানিয়েছেন, তার মক্কেল পঙ্গু হয়ে গেছেন।

লেফটেন্যান্ট ডিন জানিয়েছেন, তদন্তকারীদের সঙ্গে এখনও প্রত্যক্ষদর্শীদের কথা হয়নি বা হাতে কোনও ভিডিও ফুটেজও আসেনি। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হবে।

/বিএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের