অগ্নিকাণ্ডের পর শরণার্থীদের নতুন শিবিরে সরিয়ে নিচ্ছে গ্রিস

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৬

গ্রিসের লেসবস দ্বীপের মোরিয়া শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেখান থেকে হাজার হাজার শরণার্থীকে সরিয়ে নেওয়া শুরু করেছে পুলিশ। অস্থায়ী কারা তেপে শিবিরে নারী ও শিশুদের সরিয়ে নেওয়ার আয়োজন সম্পন্ন করতে সেখানে পৌঁছেছেন ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরেই ওই শিবিরে এক হাজার আটশ’ শরণার্থীকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে বুধবার ওই অগ্নিকাণ্ডের ঘটনায় চার আফগান আশ্রয় প্রার্থীকে অভিযুক্ত করেছে দেশটির পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। অগ্নিকাণ্ডের পর শরণার্থীদের নতুন শিবিরে সরিয়ে নিচ্ছে গ্রিস

গত সপ্তাহে গ্রিসের মোরিয়া শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে খোলা আকাশের নিচে বসবাস শুরু করে ১২ হাজারের বেশি শরণার্থী। খাবার, পানি আর আশ্রয় সংকটে পড়া এসব শরণার্থীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় গ্রিস। তবে শরণার্থীদের অনেকেই জনাকীর্ণ শিবিরে যেতে আগ্রহী নয়। তারা ইউরোপের অন্য কোনও দেশ বিশেষ করে জার্মানিতে যাওয়ার আশা করছেন।

শরণার্থী পরিবারগুলোকে নতুন শিবিরে যাওয়ার বিষয়ে রাজি করাতে তাদের সঙ্গে আলাপ শুরু করেন কর্মকর্তারা। ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে সাদা পোশাকের নারী কর্মকর্তারা শরণার্থীদের সঙ্গে কথা বলছেন।

কারা তেপের নতুন শিবিরে নেওয়ার আগে শরণার্থীদের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এখন পর্যন্ত ৫৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্তদের বিচ্ছিন্ন রাখা হচ্ছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম