হোটেল কক্ষেই নাভালনির ওপর বিষপ্রয়োগ হয়: সহযোগী

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২

সাইবেরিয়ার টোমেস্ক শহরের হোটেল কক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সাই নাভালনির ওপর বিষপ্রয়োগ করা হয় বলে জানিয়েছেন তার সহযোগীরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তারা জানিয়েছেন ওই হোটেল কক্ষের একটি খালি বোতলে নাভালনির শরীরে পাওয়া নার্ভ এজেন্টের অস্তিত্ব পাওয়া গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। হোটেল কক্ষেই নাভালনির ওপর বিষপ্রয়োগ হয়: সহযোগী

গত ২০ আগস্ট সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কোয় ফেরার সময়ে অসুস্থ হয়ে পড়েন আলেক্সাই নাভালনি। পরে বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করিয়ে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বার্লিনের চ্যারিতে হাসপাতালে। গত সপ্তাহে তিনি সাড়া দিতে শুরু করেন। তার ঘনিষ্ঠদের অভিযোগ রুশ প্রেসিডেন্টের নির্দেশে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে।

এতোদিন ধারণা করা হচ্ছিল বিমানে ওঠার আগে বিমানবন্দরে গ্রহণ করা চায়ের কাপের মাধ্যমে নাভালনির ওপর বিষপ্রয়োগ করা হয়। তবে বৃহস্পতিবার নাভালনির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, সন্দেহজনক পরিস্থিতিতে নাভালনি অসুস্থ হয়ে পড়ার পর তার সহযোগীরা জান্ডার হোটেল কক্ষে তল্লাশি চালাচ্ছেন।

ওই পোস্টে লেখা হয়েছে, ‘রাশিয়া যে এই ঘটনা তদন্ত করবে না সেটা নিশ্চিত। ফলে প্রয়োজনীয় সবকিছু সংগ্রহ করে তা জার্মানির চিকিৎসকদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।’ ভিডিওতে দেখা যায় নাভালনির সহযোগীরা সুরক্ষামূলক পোশাক পরে অন্যান্য জিনিসের সঙ্গে ‘হোলি স্পিং’ মিনারেল পানির কয়েকটি খালি বোতল ব্যাগে ভরছেন।

নাভালনির পোস্টে লেখা হয়, দুই সপ্তাহ পরে জার্মান গবেষণাগারে পরীক্ষায় টোমেস্কের হোটেল কক্ষে পাওয়া পানির বোতলে নোভিচক নার্ভ এজেন্টের অস্তিত্ব পাওয়া যায়। ফলে বোঝাই যাচ্ছে হোটেল কক্ষ ছাড়ার আগেই নাভালনির ওপর বিষপ্রয়োগ করা হয়।  

রাশিয়া বলছে, ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক তদন্তের আগে তারা প্রাথমিক পরীক্ষা শুরু করেছে। তবে এক্ষেত্রে তাদের আরও বেশি মেডিক্যাল বিশ্লেষণের প্রয়োজন।

এদিকে, বুধবার যুক্তরাজ্যের তরফে বলা হয়েছে, রুশ গোয়েন্দারাই যে নাভালনির ওপর বিষপ্রয়োগ করেছে সে বিষয়ে তারা প্রায় নিশ্চিত। রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছে তারা।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম