মার্কিন সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারকের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৫
image

মার্কিন সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়স্ক বিচারপতি রুথ বেডার গিন্সবার্গ মারা গেছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার ওয়াশিংটন ডি সি’র নিজ বাড়িতে শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে যুক্তরাষ্ট্রের নারী অধিকার আন্দোলনের অন্যতম এই পথিকৃতের বয়স হয়েছিল ৮৭ বছর।

মার্কিন সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারকের মৃত্যু

এ বছরের শুরুর দিকে প্রবীণ বিচারপতি গিন্সবার্গ জানিয়েছিলেন, ক্যান্সার ধরা পড়ায় কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে। প্রয়াত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরেই অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছিলেন।

গিন্সবার্গ ছিলেন যুক্তরাষ্ট্রে উদারপন্থী নারীবাদীদের অন্যতম আদর্শ। একাধারে ২৭ বছর দেশটির সর্বোচ্চ আদালতে বিচারপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস এক বিবৃতিতে বলেছেন, ‘জাতি ঐতিহাসিক মর্যাদার এক বিচারপতিকে হারাল। সুপ্রিম কোর্টে আমরা এক স্নেহধন্য সহকর্মীকে হারালাম। আজ আমরা এই আত্মবিশ্বাসের সঙ্গে শোকপ্রকাশ করছি যে, ভবিষ্যৎ প্রজন্ম রুথ বডার গিন্সবার্গকে তেমন করেই মনে রাখবে যেমনটি আমরা তাকে জানতাম- ন্যায়বিচারের এক অক্লান্ত এবং দৃঢ় চ্যাম্পিয়ন।’

মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা সাধারণত আমৃত্যু বা যতদিন স্বেচ্ছায় অবসর না নেন, ততদিন দায়িত্ব পালন করেন। গিন্সবার্গের মৃত্যুতে দেশটির সর্বোচ্চ আদালতে তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে নতুন জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিশেষ করে, আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এটি বেশ বড় ইস্যু হয়ে উঠবে বলে মনে করছেণ বিশ্লেকরা।

ক্ষমতায় বসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে দু’জন বিচারপতি নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরও বর্তমান আদালতে উদারপন্থীদের ৫-৪ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

সূত্র: বিবিসি

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম