পদ ছাড়লেন আমাল ক্লুনি

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২০, ১২:২২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১২:২৬
image

যুক্তরাজ্যের প্রেস ফ্রিডম বিষয়ক বিশেষ দূতের পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন স্বনামধন্য আইনজীবী ও মানবাধিকারকর্মী আমাল ক্লুনি। পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদ্যোগ নিয়েছে। এতে তিনি হতাশ। দ্য হিল জানিয়েছে, বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব-এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

পদ ছাড়লেন আমাল ক্লুনি

পদত্যাগপত্রে ক্লুনি বলেছেন, ইউরোপীয়ান ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে উইড্রয়াল এগ্রিমেন্ট বা ব্রেক্সিট ইস্যুতে বৃটেনের যে আন্তর্জাতিক বাধ্যবাধকতা আছে তা অগ্রাহ্য করার পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জনসন। এটা তার কাছে বেদনাদায়ক মনে হয়েছে।

ক্লুনি লিখেছেন, সরকার ইন্টারনাল মার্কেট বিল নামে একটি প্রস্তাব পাস করার চেষ্টা করছে। এটা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটা জানতে পেরে আমি হতাশ। যদিও সরকার বলেছে, এক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে সুনির্দিষ্ট এবং সীমাবদ্ধ, কিন্তু বৃটেন এক বছরেরও কম সময় আগে যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছে এটা হবে তার লঙ্ঘন।

অভিনেতা জর্জ ক্লুনির জীবনসঙ্গী আমাল বলেন, এখনও তিনি বিশ্বাস করেন, বৃটেন ও কানাডা যেভাবে মিডিয়ার স্বাধীনতার পক্ষে প্রচার চালায় তা গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও তিনি আর বিশেষ দূতের দায়িত্ব পালন করতে চান না।  

/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম