গাছে উঠে বক্তৃতা দিলেন শ্রীলঙ্কার নারিকেল মন্ত্রী

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২০, ২০:০০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২০:০৪
image

দেশের জনগণকে নারিকেল চাষের গুরুত্ব বোঝাতে অভিনব এক কায়দা বেছে নিয়েছেন শ্রীলঙ্কার নারিকেলবিষয়ক মন্ত্রী অরুণদিকা ফার্নান্ডো। নারিকেল গাছে চড়েই বক্তৃতা দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

শ্রীলঙ্কার নারিকেল মন্ত্রী

নারিকেল উৎপাদনের দিক দিয়ে বিশ্বে শ্রীলঙ্কার স্থান বিশ্বে চার নম্বরে হলেও সম্প্রতি সেখানে উৎপাদন কমে গেছে।পরিসংখ্যান বলছে, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অর্থাৎ প্রথম ছয় মাসে ১৩৬.৭ কোটি নারকেল উৎপাদিত হয়েছে; যা গত বছরের ওই সময়ের তুলনায় ১৩.৬ শতাংশ কম। একদিকে উৎপাদন কমে যাওয়া এবং অন্যদিকে চাহিদা বৃদ্ধির কারণে সেখানে নারিকেলের দাম এখন অনেক।

সাধারণ মানুষকে এর কারণ বোঝাতে নিজেই গাছে উঠে পড়লেন সে দেশের নারিকেলবিষয়ক মন্ত্রী অরুণদিকা ফার্নান্ডো। গাছে বসেই বক্তৃতা দেন তিনি। জানান, স্থানীয় শিল্প এবং ঘরোয়া বাজারে এই ফলের চাহিদা বহু গুণ বেড়ে গিয়েছে। যার কারণে বর্তমানে দেশজুড়ে ৭০ কোটি নারকেলের ঘাটতি দেখা দিয়েছে।

অরুণদিকা ফার্নান্ডোকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম নিউজ ফার্স্ট লিখেছে, 'যে সমস্ত জমি পড়ে আছে সেগুলিতে যাতে নারিকেল চাষ করা যায় সে জন্য সরকার সব ধরনের চেষ্টা চালাবে। পাশাপাশি নারিকেলজাত শিল্পের উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। এই শিল্পের উন্নতির মাধ্যমে পণ্য রফতানি করে বিপুল পরিমাণে বিদেশি অর্থ উপার্জন করা যেতে পারে।'

নারিকেলের দাম নিয়ন্ত্রণের জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। খুব দ্রুত এর দাম কমবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম