নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুমকি

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২০, ১৭:০০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৭:০২
image

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রকে নতুন করে হুমকি দিয়েছে ইরান। সোমবার (২১ সেপ্টেম্বর) তেহরানের ওপর ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এ হুঁশিয়ারি দেন। ইউএস নিউজ-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাভেদ জারিফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। ওই ঘটনার চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান। দুই দেশের উত্তেজনা চলার মধ্যেই ইরানকে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার জন্য অভিযুক্ত করে সোমবার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর প্রতিক্রিয়ায় এদিন আবারও সোলাইমানি হত্যার প্রসঙ্গ টেনে আনেন জাভেদ জারিফ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কাউন্সিল অন ফরেন রিলেশন্স আয়োজিত এক ভার্চুয়াল ইভেন্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ‘আইএস-এর এক নম্বর শত্রু বলে বিবেচিত এ মানুষটিকে স্পষ্টত সন্ত্রাসী কায়দায় হত্যা করে মহা ভুল করেছে যুক্তরাষ্ট্র। আমি হুমকি-ধামকি দেওয়ার মধ্যে নাই। তবে এটা বলতে পারি, এ পাঠ এখনও চুকোয়নি।’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ব্যাপারে জানতে চাওয়া হলে জারিফ বলেন, ‘এ আর নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্র ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছে। তারা চায় ইরানিরা তাদের কাছে নত হোক। তবে তাতে সফল হতে পারেনি তারা।’

উল্লেখ্য,  ১৯৯৮ সাল থেকে কাসেম সোলfইমানি ইরানের কুদ'স ফোর্সের নেতৃত্ব দিচ্ছিলেন। ইরান রেভোলিউশনারি গার্ডসের এই অভিজাত বাহিনীটি দেশের বাইরে গুপ্ত হামলা চালিয়ে থাকে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক দীর্ঘসময় ধরে শত্রুভাবাপন্ন হলেও ইরাকে আইএস'এর বিরুদ্ধে যুদ্ধে আদর্শগত দিক বিবেচনায় পরোক্ষভাবে একে অপরকে সহায়তা করেছিল তারা। জেনারেল সোলাইমানি দুই বৈরি ভাবাপন্ন দেশের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

/এফইউ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ