ইসরায়েলি দখলদারিত্ব নিয়ে জাতিসংঘে সরব কাতার

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৬

ফিলিস্তিন ও আরব ভূখণ্ডে দখলদারিত্ব অব্যাহত রাখলেও বিশ্ব সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছে কাতার। জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এই অভিযোগ করেন। এ সময় তিনি এই ব্যর্থতার জন্য বিশ্ব সম্প্রদায়ের আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থা

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একসময় দখলদার শক্তি হিসেবে বিবেচিত হওয়া ইসরায়েলের সঙ্গে সম্প্রতি আনুষ্ঠানিক চুক্তিতে উপনীত হয় দুই আরব দেশ। ১৫ সেপ্টেম্বর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এ চুক্তিতে উপনীত হয় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এ চুক্তি সম্পাদিত হয়। এ চুক্তিকে 'নতুন মধ্যপ্রাচ্যের প্রভাত' হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। তবে ফিলিস্তিনিরা মনে করেন, এই চুক্তি তাদের পেছন থেকে ছুরিকাঘাত।

মঙ্গলবার জাতিসংঘে দেওয়া ভিডিও বার্তায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল দখলদারিত্ব সম্প্রসারণ এবং বসতি নির্মাণ অব্যাহত রাখলেও এর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও সমঝোতার ভিত্তিতে কোনও ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। তিনি অভিযোগ করেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যমতের ভিত্তিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে মারাত্মকভাবে লঙ্ঘন করে চলেছে। কাতারের আমির বলেন, শান্তি কেবল তখনই অর্জিত হবে যখন ইসরায়েল সম্পূর্ণভাবে আরব দেশসমূহ এবং আরব শান্তি উদ্যোগের ভিত্তিতে সব আন্তর্জাতিক প্রস্তাবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হবে।

২০০২ সালে আরব শান্তি উদ্যোগের প্রস্তাব দেয় সৌদি আরব। আরব লীগের সম্মেলনের মাধ্যমে অনুমোদন পাওয়া ওই প্রস্তাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ফিলিস্তিন ভূখণ্ড ও পূর্ব জেরুজালেমে তাদের দখলদারিত্ব অবসানের কথা বলা হয়। তবে ওই উদ্যোগ বাস্তবায়নের কোনও পদক্ষেপ ইসরায়েল নেয়নি।

কাতারের শাসক বলেন, ফিলিস্তিন ইস্যুতে সমাধান খুঁজতে ব্যর্থ হওয়ায় ইসরায়েল দখলদারিত্ব অব্যাহত রাখতে পারছে। আর এতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ছে। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজা উপত্যকার অবরোধ অবসানের ইসরায়েলকে বাধ্য করতে আহ্বান জানান।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি