মালয়েশিয়ার প্রধানমন্ত্রিত্বের দৌড়ে আনোয়ার ইব্রাহিম

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০২০, ১৩:১২আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৮:৩১

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেশটির পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, মঙ্গলবার রাজার সঙ্গে বৈঠক করে নিজের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। মালয়েশিয়ার প্রধানমন্ত্রিত্বের দৌড়ে আনোয়ার ইব্রাহিম

সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে সমর্থ হলে বর্তমান প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে হটিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে সমর্থ হবেন ঝানু এই রাজনীতিক।

আনোয়ার ইব্রাহিমের দাবি, তার প্রতি সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন থাকার অর্থ হচ্ছে জনগণ তাকে সরকার গঠনের জন্য সমর্থন দিয়েছেন। তবে কতজন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন সুনির্দিষ্ট করে তা জানাননি তিনি।

২০১৮ সালের মে অনুষ্ঠিত নির্বাচনের পর দুটি সরকার গঠিত হলেও মালয়েশিয়ায় রাজনৈতিক টানাপড়েনের অবসান হয়নি। আনোয়ার ইব্রাহিমের সমর্থন নিয়ে ওই নির্বাচনে ক্ষমতায় আসেন পাকাতান হারাপান জোট নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে ২০২০ সালের মার্চে জোটটির বেশ কয়েকজন আইনপ্রণেতা মুহিউদ্দিন ইয়াসিনকে সমর্থন দিলে পতন ঘটে মাহাথির সরকারের। এখন মুহিউদ্দিন ইয়াসিনকে হটাতে সমর্থ হলে আনোয়ার ইব্রাহিম হবেন এক বছরের মধ্যে মালয়েশিয়ার তৃতীয় প্রধানমন্ত্রী।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী